সেই লক্কড়-ঝক্কড় বাসটির রেজিস্ট্রেশন স্থগিত, ঠাঁই হলো ডাম্পিং গ্রাউন্ডে

যাত্রী নিয়ে রাজধানী ঢাকার সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ভিক্টর ক্লাসিক পরিবহনের লক্কড়-ঝক্কড় এক লোকাল বাস। গাড়িটির পেছনের অংশ প্রায় খুলে পড়ার অবস্থা, যা বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। গাড়িটি আটক করে ডাম্পিং গ্রাউন্ডে পাঠানোর পাশাপাশি এর রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বৃহস্পতিবার (৪ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মেট্রো-ব-১২-০৭১৩ নম্বর বাসটির জরাজীর্ণ, রং চটা এবং লক্কড়-ঝক্কড় অবস্থায় সড়কে চলাচল করার বিষয়টি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএর নজরে আসে। মেয়াদোত্তীর্ণ ফিটনেস ও ট্যাক্স টোকেন সনদ নিয়ে এবং জরাজীর্ণ অবস্থায় যানবাহনটি পরিচালনা করায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী এর রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পোস্টে আরও জানানো হয়, বিআরটিএর আদালত-৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত গত ৩ জুন বিকেলে মেরুল বাড্ডার বাঁশপট্টি

সেই লক্কড়-ঝক্কড় বাসটির রেজিস্ট্রেশন স্থগিত, ঠাঁই হলো ডাম্পিং গ্রাউন্ডে

যাত্রী নিয়ে রাজধানী ঢাকার সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ভিক্টর ক্লাসিক পরিবহনের লক্কড়-ঝক্কড় এক লোকাল বাস। গাড়িটির পেছনের অংশ প্রায় খুলে পড়ার অবস্থা, যা বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে।

এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। গাড়িটি আটক করে ডাম্পিং গ্রাউন্ডে পাঠানোর পাশাপাশি এর রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বৃহস্পতিবার (৪ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মেট্রো-ব-১২-০৭১৩ নম্বর বাসটির জরাজীর্ণ, রং চটা এবং লক্কড়-ঝক্কড় অবস্থায় সড়কে চলাচল করার বিষয়টি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএর নজরে আসে।

মেয়াদোত্তীর্ণ ফিটনেস ও ট্যাক্স টোকেন সনদ নিয়ে এবং জরাজীর্ণ অবস্থায় যানবাহনটি পরিচালনা করায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী এর রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

পোস্টে আরও জানানো হয়, বিআরটিএর আদালত-৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত গত ৩ জুন বিকেলে মেরুল বাড্ডার বাঁশপট্টি এলাকা থেকে গাড়িটি আটক করে ডাম্পিং গ্রাউন্ডে পাঠান।

একিউএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow