‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়াকে হুমকি দিয়েছেন আরেক বিএনপি নেতা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ মোবাইলফোনে তাকে এ হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আমি নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টাকা খরচ করেছি। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ৩ মিনিট ২৫ সেকেন্ডের কলরেকর্ডটি প্রতিবেদকের হাতেও এসেছে। কথোপকথনে বিএনপি নেতা পলাশের হুমকিমূলক মন্তব্যের আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেন অপরপ্রান্তে থাকা বিএনপি নেতা মারুফ ভূঁইয়া। মারুফ বারবারই বলতে থাকেন, ‘আমি কিছু বলিনি’। একপর্যায়ে দুজনই উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এরমধ্যে কিছু কথা অপ্রকাশযোগ্যে। আরও পড়ুন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে? কলরেকর্ডের কিছু অংশে বিএনপি নেতা গিয়াস উদ্দিন পলাশকে বলতে শোনা যায়, ‘মনোয়ার প্রধান অতিথি, আমনে বিশেষ অতিথির ব্যানার কইরছেন। আঁই হানিয়ালা (পানিআলা গ্রাম) স্কুলে যাই, আঁই পৌর বিএনপির সেক্রেটারি প্রধান অতিথি ওইতে হ
অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়াকে হুমকি দিয়েছেন আরেক বিএনপি নেতা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ মোবাইলফোনে তাকে এ হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আমি নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টাকা খরচ করেছি। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ৩ মিনিট ২৫ সেকেন্ডের কলরেকর্ডটি প্রতিবেদকের হাতেও এসেছে।
কথোপকথনে বিএনপি নেতা পলাশের হুমকিমূলক মন্তব্যের আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেন অপরপ্রান্তে থাকা বিএনপি নেতা মারুফ ভূঁইয়া। মারুফ বারবারই বলতে থাকেন, ‘আমি কিছু বলিনি’। একপর্যায়ে দুজনই উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এরমধ্যে কিছু কথা অপ্রকাশযোগ্যে।
কলরেকর্ডের কিছু অংশে বিএনপি নেতা গিয়াস উদ্দিন পলাশকে বলতে শোনা যায়, ‘মনোয়ার প্রধান অতিথি, আমনে বিশেষ অতিথির ব্যানার কইরছেন। আঁই হানিয়ালা (পানিআলা গ্রাম) স্কুলে যাই, আঁই পৌর বিএনপির সেক্রেটারি প্রধান অতিথি ওইতে হারিনো (হতে পারি না), আমনে কন পলাশ কে? আমনে কি সাংগঠনিক রাজনীতি বৃদ্ধাঙ্গুলি দিবেননি মারুফ ভূঁইয়া। আমনে বলে কইছেন, পলাইশশা কে? আমনে যদি সাংগঠনিক রাজনীতি না চর্চা করেন, আমনে ইউনিয়ন বিএনপি কীভাবে করবেন? আমার নাম কেন আসে নাই ব্যানারে প্রধান অতিথি হিসেবে? আমনে কইছেন পলাইশশা কে? আমি পানিওয়ালা যামু না, এটা আমি বলছি। তোরা এইকগাও আসবি না পৌরসভায়। আঁই প্রধান অতিথি কেন হইতে পারিনো। এ মারুফ ভূঁইয়া সাংগঠনিক রাজনীতি যদি না বুঝেন, তাহলে করিয়েন না। আঁই পৌর বিএনপির সেক্রেটারি, আমার নাম ব্যানারে আসে নাই, আমনে কন পলাইশশা কে? নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টিয়া খরচ করে হালাইছি (৫০ লাখ টাকা খরচ করে সেক্রেটারি হয়েছি)। আমনে বলেন পলাইশশা কে? আপনি পানিওয়ালাতে আসেন, সেখানে কথা হবে’।
হুমকি প্রসঙ্গে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি পুরোনো। পরে আমি জানানোর পর সিনিয়র নেতারা বসে সমাধান করে দিয়েছেন। পলাশ আমাকে স্যরি বলেছেন।’
এ বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশকে একাধিকবার মোবাইলফোনে কল করলেও ধরেননি। খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে তার ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন, ঘটনার সময় পলাশের মাথা গরম ছিল। পরে নিজেদের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর রামগঞ্জ পৌর বিএনপির সম্মেলন হয়। এতে ভোটে শেখ কামরুল কামরুজ্জামান সভাপতি ও গিয়াস উদ্দিন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কাজল কায়েস/এসআর/জেআইএম
What's Your Reaction?

