সেঞ্চুরি মিস শান্তর, ৩০০ পার বাংলাদেশের

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। তবে সেঞ্চুরির স্বপ্ন পূরণ করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৬ রানের জন্য তিন অংকের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি তার। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৬ রান। মুশফিকুর রহিম ৩২ আর লিটন দাস ৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড এখন ১০৮ রানের। এর আগে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক আর তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার ভয় অনায়াসে কাটিয়ে দেন। দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে বসেন। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে মুমিনুলের ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার। তবে ভুল করেননি তামিম। মুমিনুল হককে নিয়ে ১০৩ রানের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের আরেকটি বড় জুটি গড়েন দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার। সেঞ্চুরির পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি তানজিদ তামিম। বড় শট খেলতে গিয়ে লংঅফে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ১৯৭ বলে তার ১০১ রানের ই

সেঞ্চুরি মিস শান্তর, ৩০০ পার বাংলাদেশের

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। তবে সেঞ্চুরির স্বপ্ন পূরণ করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৬ রানের জন্য তিন অংকের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি তার।

অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৬ রান। মুশফিকুর রহিম ৩২ আর লিটন দাস ৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড এখন ১০৮ রানের।

এর আগে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক আর তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার ভয় অনায়াসে কাটিয়ে দেন।

দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে বসেন। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে মুমিনুলের ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার।

তবে ভুল করেননি তামিম। মুমিনুল হককে নিয়ে ১০৩ রানের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের আরেকটি বড় জুটি গড়েন দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।

সেঞ্চুরির পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি তানজিদ তামিম। বড় শট খেলতে গিয়ে লংঅফে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ১৯৭ বলে তার ১০১ রানের ইনিংসটিতে ছিল ৮ চার আর ১ ছক্কার মার।

শান্তরও সুযোগ ছিল সেঞ্চুরি করার। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানের জশ হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১২৬ বলের ইনিংসে ৭টি চার এবং একটি ছক্কা হাঁকান বাংলাদেশ অধিনায়ক।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow