সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

জনবল নেবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি তাদের টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাস হতে হবে। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম: সৈনিক শাখার নাম: টেকনিক্যাল শাখা, ট্রেড-১ শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৭-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ বৈবাহিক অবস্থা: অবিবাহিত জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্

সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
জনবল নেবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি তাদের টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাস হতে হবে। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম: সৈনিক শাখার নাম: টেকনিক্যাল শাখা, ট্রেড-১ শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৭-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ বৈবাহিক অবস্থা: অবিবাহিত জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নিম্নে উল্লেখিত বিষয়ে ৩ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে। আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬ তারিখ আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন পদ্ধতি: অনলাইনে চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: পুরুষ কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদন করতে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনী মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা জমা দিতে হবে। প্রার্থী নির্বাচন পদ্ধতি: কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow