সেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বাম পাঁজরের পাঁচটি হাড় ভাঙার ঘটনায় ইফাদ মোটরস লিমিটেডের মালিকানাধীন দ্বিতল সেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৩ মে) দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে অনুমোদনহীন দ্বিতল পরিবহনটি (ঢাকা মেট্রো বি-১২-২৮৮১) চলাচলের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে সারাদেশের দুর্ঘটনাপ্রবণ সড়ক-মহাসড়কের কাছাকাছি স্থানগুলোতে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ দলে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় থানা পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সেক্র

সেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বাম পাঁজরের পাঁচটি হাড় ভাঙার ঘটনায় ইফাদ মোটরস লিমিটেডের মালিকানাধীন দ্বিতল সেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (৩ মে) দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে অনুমোদনহীন দ্বিতল পরিবহনটি (ঢাকা মেট্রো বি-১২-২৮৮১) চলাচলের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে সারাদেশের দুর্ঘটনাপ্রবণ সড়ক-মহাসড়কের কাছাকাছি স্থানগুলোতে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ দলে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় থানা পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সেক্রেটারিকে বিবাদী করা হয়েছে।

এছাড়াও রিট আবেদনে সারাদেশের সড়ক-মহাসড়কগুলোতে বাণিজ্যিকভাবে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনগুলোর গতিসীমা অতিক্রম করে অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে নির্দেশনা এবং প্রতিটি পরিবহনে দৃশ্যমান স্থানে ফিটনেস, রেজিস্ট্রেশন ও ট্যাক্স সংক্রান্ত কিউআর কোড স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহন (ঢাকা মেট্রো বি-১২-২৮৮১) দিবাগত রাত ২টা ৫ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। অন্ধকারাচ্ছন্ন অবস্থায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকলে পুলিশ ও অন্যান্য যাত্রীর সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় রিটকারী আইনজীবীর বাম পাশের পাঁজরের পাঁচটি হাড় ভাঙাসহ শারীরিক ও মানসিক জটিলতা দেখা দেয়। চিকিৎসকের পরামর্শে তাকে দীর্ঘদিন পূর্ণ বিশ্রামে থাকতে হয়, ফলে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হলেও কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানা গেছে। রিটে ক্ষতিপূরণের পাশাপাশি জনস্বার্থে বিভিন্ন নির্দেশনা চাওয়া হয়েছে।

এফএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow