সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল

দেশের অন্যতম শীর্ষ সুপার অ্যাপ ‘পাঠাও’ তাদের পার্সেল সেবার পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। এখন থেকে কাস্টমারদের জরুরি প্রয়োজন, সুবিধা এবং বাজেট অনুযায়ী আরও দ্রুত ও সাশ্রয়ী মূল্যে পার্সেল ডেলিভারি দিতে নতুন কিছু সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। আগের মতো একটিমাত্র ডেলিভারি নিয়মের মধ্যে সীমাবদ্ধ না থেকে, কাস্টমাররা এখন তাদের প্রয়োজন অনুযায়ী নিচের যেকোনো একটি সুবিধা বেছে নিতে পারবেন- ইনস্ট্যান্ট: শহরের ভেতরে অত্যন্ত জরুরি পার্সেল পাঠানোর জন্য এই সুবিধা। অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যে পিকআপ করা হবে এবং ১ ঘণ্টার মধ্যে তা ডেলিভারি দেওয়া হবে। ৪-ঘণ্টা: শহরের ভেতরে দ্রুত ডেলিভারির জন্য এটি একটি দারুণ মাধ্যম। ইনস্ট্যান্ট সেবার চেয়ে কম খরচে ৪ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছে যাবে। সেম-ডে: শহরের ভেতরে যেসব পার্সেল খুব বেশি জরুরি নয়, সেগুলো একই দিনের মধ্যে সুবিধাজনক সময়ে পৌঁছে দেওয়ার জন্য এই সেবা। অ্যানিহোয়্যার: সাশ্রয়ী মূল্যে দেশজুড়ে পার্সেল পাঠানোর সুবিধা। কাস্টমাররা ঘর বা অফিস থেকেই পার্সেল সংগ্রহ করে ১ থেকে ৩ দিনের মধ্যে দেশের যেকোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে। হাব ড্রপ: এটি সবচেয়ে সাশ্রয়ী ও খরচ বাঁচা

সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল

দেশের অন্যতম শীর্ষ সুপার অ্যাপ ‘পাঠাও’ তাদের পার্সেল সেবার পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। এখন থেকে কাস্টমারদের জরুরি প্রয়োজন, সুবিধা এবং বাজেট অনুযায়ী আরও দ্রুত ও সাশ্রয়ী মূল্যে পার্সেল ডেলিভারি দিতে নতুন কিছু সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। আগের মতো একটিমাত্র ডেলিভারি নিয়মের মধ্যে সীমাবদ্ধ না থেকে, কাস্টমাররা এখন তাদের প্রয়োজন অনুযায়ী নিচের যেকোনো একটি সুবিধা বেছে নিতে পারবেন-

ইনস্ট্যান্ট: শহরের ভেতরে অত্যন্ত জরুরি পার্সেল পাঠানোর জন্য এই সুবিধা। অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যে পিকআপ করা হবে এবং ১ ঘণ্টার মধ্যে তা ডেলিভারি দেওয়া হবে।

৪-ঘণ্টা: শহরের ভেতরে দ্রুত ডেলিভারির জন্য এটি একটি দারুণ মাধ্যম। ইনস্ট্যান্ট সেবার চেয়ে কম খরচে ৪ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছে যাবে।

সেম-ডে: শহরের ভেতরে যেসব পার্সেল খুব বেশি জরুরি নয়, সেগুলো একই দিনের মধ্যে সুবিধাজনক সময়ে পৌঁছে দেওয়ার জন্য এই সেবা। অ্যানিহোয়্যার: সাশ্রয়ী মূল্যে দেশজুড়ে পার্সেল পাঠানোর সুবিধা। কাস্টমাররা ঘর বা অফিস থেকেই পার্সেল সংগ্রহ করে ১ থেকে ৩ দিনের মধ্যে দেশের যেকোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে।

হাব ড্রপ: এটি সবচেয়ে সাশ্রয়ী ও খরচ বাঁচানোর উপায়। গ্রাহক নিজে তার কাছের ‘পাঠাও হাব’-এ গিয়ে পার্সেলটি দিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে ১-৩ দিনের মধ্যে দেশজুড়ে ডেলিভারি করা হবে।

প্রাথমিকভাবে ইনস্ট্যান্ট, ৪-ঘণ্টা এবং সেইম-ডে সেবাগুলো নির্দিষ্ট কিছু এলাকার ভেতরে পাওয়া যাবে। আর অ্যানিহোয়্যার ও হাব ড্রপ সেবার মাধ্যমে দেশজুড়ে সাশ্রয়ী মূল্যে পার্সেল পাঠানো যাবে।

এ বিষয়ে পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, ‘গ্রাহকদের সব সময় যে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিই প্রয়োজন হয়, তেমনটি নয় বরং উপলক্ষ অনুযায়ী সঠিক সময়ে সঠিক ডেলিভারি সুবিধাটি পাওয়া তাদের জন্য জরুরি। সেটি হতে পারে এক ঘণ্টার মধ্যে পৌঁছানো কোনো জরুরি কাগজপত্র, দিনের যেকোনো সময়ে পাঠালেই চলবে এমন কোনো উপহার, কিংবা দেশের অন্য প্রান্তে পাঠানো কোনো সাধারণ পার্সেল। আমরা এখন কাস্টমারদের সেই স্বাধীনতাই দিচ্ছি। এই নতুন সেবাগুলোর মাধ্যমে পাঠাও পার্সেল একটি একক এক্সপ্রেস সার্ভিস থেকে সম্পূর্ণ লজিস্টিকস প্ল্যাটফর্মে রূপ নিল, যা পুরোপুরি কাস্টমারদের চাহিদার ওপর ভিত্তি করে তৈরি।’

বর্তমানে গ্রাহক ও ছোট ছোট ব্যবসায়ীদের কেনাকাটা ও পার্সেল পাঠানোর আচরণে পরিবর্তন এসেছে। তারা এখন গতি, খরচ এবং সুবিধার সঠিক ভারসাম্য চান। নতুন এই সেবাগুলোর মাধ্যমে পাঠাও পার্সেল পাঠানোকে আরও সহজ ও সাশ্রয়ী করার পাশাপাশি তাদের লজিস্টিকস ও ডেলিভারি কার্যক্রমের কার্যকারিতা আরও বাড়াতে পারবে বলে আশা করছে।

বিশেষ করে ‘হাব ড্রপ’ সেবাটি চালুর ফলে খরচ অনেক কমে আসবে। কাস্টমাররা নিজেরাই কাছাকাছি পাঠাও হাবে পার্সেল রেখে আসতে পারবেন, যা দেশজুড়ে পার্সেল পাঠানোকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসবে।

নতুন এই ডেলিভারি সুবিধাগুলো পাঠাও অ্যাপের সর্বশেষ আপডেটে পাওয়া যাচ্ছে। অ্যাপের ‘পার্সেল’ অপশনে ক্লিক করে কাস্টমাররা সহজেই প্রতিটি সেবার সময় এবং খরচ তুলনা করে নিজেদের পছন্দের ডেলিভারি বেছে নিতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow