সেমিফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বাজল ব্রাজিলের
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করেছে কলম্বিয়া। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্যারাগুয়ের আসুনসিওনে অবস্থিত ডিফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দারুণ আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত জয় পেতে ব্যর্থ হয় ব্রাজিল।
যদিওবা ম্যাচের প্রথমার্ধে পুরো সময় জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। একের পর এক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি তারা। এদুয়ার্দো পাপে কাছ থেকে নেয়া শট বাইরে চলে যায়। এদুয়ার্দো কনসেইসাও দুই দুইবার গোলের চেষ্টা করলেও কলম্বিয়ার গোলরক্ষক লুইজি দারুণ কৌশলগত দক্ষতায় রুখে দেন। জোয়াও বেজেরার শটও ঠেকিয়ে দেন তিনি।
১৪ মিনিটে একটি বিতর্কিত মুহূর্ত তৈরি হয়। স্যামুয়েল আলমেইদা বক্সের ভেতর ফাউলের শিকার হলেও রেফারি পেনাল্টি দেননি। দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা সমানতালে চললেও ৭ মিনিটে গোল করে এগিয়ে যায় কলম্বিয়া। মস্কুয়েরার দূরপাল্লার শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করলেও রেফারি সেটিকে গোল হিসেবে ঘোষণা করেন, যা নিয়ে আবারও বিতর্ক সৃষ্টি হয়।
গোল হজমের পর কিছুটা ছন্দ হারায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দ্রুত কাউন্টার অ্যাট

গোল হজমের পর কিছুটা ছন্দ হারায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে এসকরসিয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। এরপর যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে আরও এক গোল করে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল নিশ্চিত করেন তিনি।
এই হারের ফলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল ব্রাজিলের। এখন তারা আগামী রোববার (১৯ এপ্রিল) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।