সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল দলের প্রধান তারকা জুড বেলিংহ্যামের সম্ভাব্য নিষেধাজ্ঞা। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল থেকে ছিটকে পড়তেন তিনি; কিন্তু শেষ পর্যন্ত অসাধারণ শৃঙ্খলা দেখিয়ে মাঠ ছাড়েন এই তরুণ তুর্কি। জোড়া গোল করে ম্যাচের নায়ক এবং একই সঙ্গে এড়ালেন হলুদ কার্ডও। আর এই সাফল্যের নেপথ্যের কারিগর হিসেবে বেলিংহ্যাম কৃতিত্ব দিলেন নিজের মা ডেনিস বেলিংহ্যামকে। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একটি হলুদ কার্ড দেখার পর থেকেই বেলিংহ্যামকে নিয়ে শঙ্কায় ছিল ইংলিশ শিবির। কোয়ার্টার ফাইনাল জয়ের পর ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার অকপটে স্বীকার করেন, পুরো সপ্তাহজুড়ে তার মা তাকে মানসিকভাবে প্রস্তুত করেছেন। তিনি বলেন, ‘পুরো সপ্তাহ ধরে মা আমাকে নিজের ভাষা, প্রতিপক্ষের খেলোয়াড়দের ট্যাকল করার ধরন, আমার মুখভঙ্গি এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে সতর্ক করছিলেন। হলুদ কার্ড এড়ানোর বিষয়টি তিনি এক সপ্তাহ ধরে আমার মাথায় গেঁথে দিয়েছিলেন।’ মায়ের সতর্কবার্তার পাশাপাশি বেলিংহ্যাম ম্
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল দলের প্রধান তারকা জুড বেলিংহ্যামের সম্ভাব্য নিষেধাজ্ঞা। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল থেকে ছিটকে পড়তেন তিনি; কিন্তু শেষ পর্যন্ত অসাধারণ শৃঙ্খলা দেখিয়ে মাঠ ছাড়েন এই তরুণ তুর্কি। জোড়া গোল করে ম্যাচের নায়ক এবং একই সঙ্গে এড়ালেন হলুদ কার্ডও। আর এই সাফল্যের নেপথ্যের কারিগর হিসেবে বেলিংহ্যাম কৃতিত্ব দিলেন নিজের মা ডেনিস বেলিংহ্যামকে।
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একটি হলুদ কার্ড দেখার পর থেকেই বেলিংহ্যামকে নিয়ে শঙ্কায় ছিল ইংলিশ শিবির। কোয়ার্টার ফাইনাল জয়ের পর ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার অকপটে স্বীকার করেন, পুরো সপ্তাহজুড়ে তার মা তাকে মানসিকভাবে প্রস্তুত করেছেন। তিনি বলেন, ‘পুরো সপ্তাহ ধরে মা আমাকে নিজের ভাষা, প্রতিপক্ষের খেলোয়াড়দের ট্যাকল করার ধরন, আমার মুখভঙ্গি এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে সতর্ক করছিলেন। হলুদ কার্ড এড়ানোর বিষয়টি তিনি এক সপ্তাহ ধরে আমার মাথায় গেঁথে দিয়েছিলেন।’
মায়ের সতর্কবার্তার পাশাপাশি বেলিংহ্যাম ম্যাচ রেফারিকেও ধন্যবাদ জানিয়েছেন। তার ভাষ্যমতে, ‘সত্যি বলতে আপনি যদি সঠিকভাবে খেলেন, তাহলে রেফারিকেও কৃতিত্ব দিতে হয়। তিনি নিজের মান ধরে রেখেছেন। সম্মানজনকভাবে তার সঙ্গে কথা বলার পথ খোলা ছিল। অনেক রেফারিই সে সুযোগ দেন না। আমার মতে, যখন আমি ভারসাম্য বজায় রাখি এবং এমন একজন রেফারি থাকেন, যিনি কথা শুনতে প্রস্তুত থাকেন, তখন বিষয়টি অনেক সহজ হয়ে যায়।’
নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তোলার পর প্রশংসায় ভাসছেন বেলিংহ্যাম। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন বলেন, ‘পার্থক্যটা আবারও গড়ে দিয়েছে জুড। ঠিক সময়ে তার করা দুটি গোলই আমাদের জয় এনে দিয়েছে।’ দলের আরেক সতীর্থ ইলিয়ট অ্যান্ডারসন মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘সে এটা কীভাবে করে? প্রতিবারই ঠিক জায়গায় উপস্থিত থাকে। এটা বিশাল এক দক্ষতা। সে অসাধারণ।’
নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। এখন বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লড়বে হ্যারি কেনের দল। ভক্তদের আশা, মায়ের সেই সতর্কবার্তা মেনে বেলিংহ্যাম আর্জেন্টিনার বিপক্ষেও মাথা ঠান্ডা রেখে ইংল্যান্ডকে ফাইনালে তোলার মূল ভূমিকা পালন করবেন।
What's Your Reaction?