সেরা স্টাইল আর সাশ্রয়ী মূল্যে বাটার ঈদ কালেকশন

ঈদের আনন্দকে আরও জমজমাট করে তুলতে বাটা নিয়ে এসেছে নতুন ঈদ কালেকশন। ঈদের আমেজকে আরও উৎসবমুখর ও আকর্ষণীয় করতে নতুন এ কালেকশনে রয়েছে দুই হাজারের বেশি ডিজাইন।  পরিবারের সাথে একসাথে উৎসব উদযাপনের আনন্দে সবসময় পাশে থাকার অঙ্গীকার নিয়েই বাটা দীর্ঘদিন ধরে এগিয়ে চলছে। তাই পরিবারের সবার জন্য এ কালেকশনে রয়েছে আধুনিক ডিজাইনের সাথে ঐতিহ্যবাহী কারুকাজের এক অপূর্ব মিশেল। বাটার রুচিশীল ঈদ কালেকশন ক্রেতাদের ঈদের আনন্দকে বাড়িয়ে তুলবে বহুগুণে।  ঈদ কালেকশনে নারীদের জন্য রয়েছে, দৃষ্টিনন্দন ও নতুন ডিজাইনের ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে স্টাইলিশ মিউলস ও আরামদায়ক কমফিট স্যান্ডেল। উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এবার বাটা নিয়ে এসেছে দৃষ্টিনন্দন লেডিস হ্যান্ডব্যাগ কালেকশন।  পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, ফিশারম্যান স্যান্ডেল, গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতো এবং এক্সক্লুসিভ লেদার রেঞ্জ; প্রতিটি ডিজাইনেই ফুটে উঠেছে আধুনিক আভিজাত্য ও নিখুঁত কারিগরি। তাছাড়া, বাটা মানেই পুরো পরিবারের ব্র্যান্ড। তাই বড়দের পাশাপাশি ছোটদের জন্যও আছে চমৎকার কালেকশন। এগুলো দেখতে যেমন স্টাইলিশ, সার

সেরা স্টাইল আর সাশ্রয়ী মূল্যে বাটার ঈদ কালেকশন

ঈদের আনন্দকে আরও জমজমাট করে তুলতে বাটা নিয়ে এসেছে নতুন ঈদ কালেকশন। ঈদের আমেজকে আরও উৎসবমুখর ও আকর্ষণীয় করতে নতুন এ কালেকশনে রয়েছে দুই হাজারের বেশি ডিজাইন। 

পরিবারের সাথে একসাথে উৎসব উদযাপনের আনন্দে সবসময় পাশে থাকার অঙ্গীকার নিয়েই বাটা দীর্ঘদিন ধরে এগিয়ে চলছে। তাই পরিবারের সবার জন্য এ কালেকশনে রয়েছে আধুনিক ডিজাইনের সাথে ঐতিহ্যবাহী কারুকাজের এক অপূর্ব মিশেল। বাটার রুচিশীল ঈদ কালেকশন ক্রেতাদের ঈদের আনন্দকে বাড়িয়ে তুলবে বহুগুণে। 

ঈদ কালেকশনে নারীদের জন্য রয়েছে, দৃষ্টিনন্দন ও নতুন ডিজাইনের ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে স্টাইলিশ মিউলস ও আরামদায়ক কমফিট স্যান্ডেল। উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এবার বাটা নিয়ে এসেছে দৃষ্টিনন্দন লেডিস হ্যান্ডব্যাগ কালেকশন। 

পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, ফিশারম্যান স্যান্ডেল, গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতো এবং এক্সক্লুসিভ লেদার রেঞ্জ; প্রতিটি ডিজাইনেই ফুটে উঠেছে আধুনিক আভিজাত্য ও নিখুঁত কারিগরি। তাছাড়া, বাটা মানেই পুরো পরিবারের ব্র্যান্ড। তাই বড়দের পাশাপাশি ছোটদের জন্যও আছে চমৎকার কালেকশন। এগুলো দেখতে যেমন স্টাইলিশ, সারাদিন পরতেও তেমনি আরামদায়ক। 

বাংলাদেশের ঈদ ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাটা। সকলের সাধ্যের মধ্যে কিছু না কিছু রাখার চেষ্টা করে বাটা। পুরুষদের জুতার দাম থাকছে ৫৯৯ টাকা থেকে ১৬,৯৯৯ টাকার মধ্যে, নারীদের জুতার দাম থাকছে জুতার দাম ৪৯৯ টাকা থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে এবং শিশুদের জুতার দাম থাকছে মাত্র ৩৪৯ টাকা থেকে ৩,৯৯৯ টাকার মধ্যে। বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধাও দিচ্ছে বাটা।

বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয় যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে। মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচারের লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসহ ট্রেন্ডি এবং আরামদায়ক সব জুতো নিয়ে এসেছে বাটা। তাই ঈদের নামাজ কিংবা পরিবারের সাথে কোথাও দাওয়াত খেতে যাওয়া; অথবা বন্ধুদের সাথে আনন্দের সন্ধ্যা উদযাপনে বাটার ঈদ কালেকশনের এই আরামদায়ক ও স্টাইলিশ জুতো আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। 

দেশজুড়ে ২৫০টিরও বেশি আউটলেটে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে এ ঈদ কালেকশন। অনলাইন ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে প্রতি সপ্তাহে আকর্ষণীয় ফ্ল্যাশ ডিল ও ফ্রি হোম ডেলিভারি সুবিধাও রয়েছে। 

ঈদের এ খুশির আমেজে আত্মবিশ্বাস, আরাম আর স্টাইলের সাথে মেতে উঠতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে বাটা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow