সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন
দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত জনসচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাইন্ড রোড’-এর জন্য ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালকের মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন নির্মাতা মো. বোরহানুল আশেকীন (পেশাগত নাম: বোরহান খান)। চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রভিত্তিক আর্লিংটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়ন (নমিনি) অর্জন করে। ২০২৫ সালজুড়ে ‘ব্লাইন্ড রোড’ চলচ্চিত্রটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সফলভাবে প্রদর্শিত হয়েছে।
গত ১০ জুলাই, শুক্রবার রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে নির্মাতার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আর্টিস্ট অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এজেএফবি) আয়োজনে এটি ছিল ১৯তম আসর। চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকাদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় ভরপুর, যা উপস্থিত দর্শক ও অতিথিদের জন্য ছিল এক স্মরণীয় আয়োজন।
সৃজনশীল কাজের পাশাপাশি বোরহানুল আশেকীন একজন সফল টেক্সটাইল উদ্যোক্তা, যিনি আন্তর্জাতিক পোশাক রপ্
দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত জনসচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাইন্ড রোড’-এর জন্য ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালকের মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন নির্মাতা মো. বোরহানুল আশেকীন (পেশাগত নাম: বোরহান খান)। চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রভিত্তিক আর্লিংটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়ন (নমিনি) অর্জন করে। ২০২৫ সালজুড়ে ‘ব্লাইন্ড রোড’ চলচ্চিত্রটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সফলভাবে প্রদর্শিত হয়েছে।
গত ১০ জুলাই, শুক্রবার রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে নির্মাতার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আর্টিস্ট অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এজেএফবি) আয়োজনে এটি ছিল ১৯তম আসর। চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকাদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় ভরপুর, যা উপস্থিত দর্শক ও অতিথিদের জন্য ছিল এক স্মরণীয় আয়োজন।
সৃজনশীল কাজের পাশাপাশি বোরহানুল আশেকীন একজন সফল টেক্সটাইল উদ্যোক্তা, যিনি আন্তর্জাতিক পোশাক রপ্তানিতে ব্যাবসার সাথে জড়িত আছেন। ব্যবসায়িক ব্যস্ততার মধ্যেও শিল্পের প্রতি তার অনুরাগ বরাবরই অটুট। উদ্যোক্তা হিসেবে সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার মিশেলে কাজ করায় তিনি দর্শকদের মধ্যে দারুণ সাড়া পেয়েছেন। তিনি সবসময়ই জনসচেতনতা মূলক কাজে প্রাধান্য দিয়ে থাকেন। এর আগে কোভিড-১৯ মহামারির সময় সচেতনতামূলক প্রচারণামূলক কাজ ‘পাশে আছি’ নির্মাণের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি ও প্রশংসা অর্জন করেছেন।
চলচ্চিত্র নির্মাণের বাইরে বোরহানুল আশেকীন একজন সফল লেখক। তার বেশ কিছু সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে, যার মধ্যে ২০১৯ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ ‘সবুজ প্রেম’ পাঠকদের মধ্যে বিশেষ সমাদৃত হয়েছিল।
বোরহান খান টেলিভিশন নাটক, বিজ্ঞাপন এবং প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের মাধ্যমে নিজের দক্ষতার স্বাক্ষর রেখে আসছেন দীর্ঘ সময় ধরে। সামাজিক ও জীবনমুখী গল্পের প্রতি তার দায়বদ্ধতা প্রতিটি কাজেই স্পষ্ট। এই অর্জন প্রসঙ্গে তিনি বলেন, "চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। ‘ব্লাইন্ড রোড’ আমার কাছে খুব বিশেষ একটি প্রজেক্ট। এই পুরস্কার আমার কাজের প্রতি দর্শকদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক।"
নির্মাতা, লেখক ও উদ্যোক্তা হিসেবে তার বহুমুখী ক্যারিয়ারে সেরা পরিচালকের এই স্বীকৃতি এক অনন্য মাইলফলক হিসেবে যুক্ত হলো।