সেলুনে বিস্ফোরণে দগ্ধ ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চুল কাটার সেলুনে গ্যাস বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফতুল্লার ঢাকা টেক্সটাইল মিল সংলগ্ন সস্তাপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নরসুন্দর মিন্টুর চুল কাটার একটি সেলুন রয়েছে। কিছুদিন থেকে দোকানটি বন্ধ ছিল। দোকানের ভেতরে তিতাস গ্যাসের লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমা হয়েছিল। বৈদ্যুতিক লাইট,পাখা চালু করার সময় বিদ্যুতের স্পার্কের সঙ্গে গ্যাসের সংযোগের কারনে সেই গ্যাসে বিস্ফোরণ ঘটে। এ সময় দোকানের ভেতরে থাকা নরসুন্দর মিন্টুসহ পাশে থাকা আরেকজন আগুনে দগ্ধ হয় । স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আহত দুইজনের মধ্যে দোকানের ভেতর থাকা নরসুন্দর বেশি দগ্ধ হয়েছেন। পথচারী একজন কিছুটা দগ্ধ হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow