সৈয়দপুরে দুই রেস্তোরাঁকে আড়াই লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরের দুটি অভিজাত রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছেন ভ্রম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নির্বহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় নোংরা পরিবেশ ও বাসি খাওয়ার পরিবেশন করায় তাজির হোটেলকে এক লাখ ও আল শামস হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাব্বির হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমিরুল হক/এএইচ/জেআইএম

সৈয়দপুরে দুই রেস্তোরাঁকে আড়াই লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরের দুটি অভিজাত রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছেন ভ্রম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নির্বহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় নোংরা পরিবেশ ও বাসি খাওয়ার পরিবেশন করায় তাজির হোটেলকে এক লাখ ও আল শামস হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাব্বির হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমিরুল হক/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow