সোচ্চারের জরিপে নাহিদ ৪৫.৭, কাইয়ুম ৪০.৬ শতাংশ ভোট পাবেন

ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে শাপলা কলি নিয়ে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম। ভোটের মাঠে দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এবার বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। সোচ্চারের জরিপে আসনটিতে নাহিদ ইসলামের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ৪৫ দশমিক ৭ শতাংশ ভোটার। আর ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমকে ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন ৪০ দশমিক ৬ শতাংশ ভোটার। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। এছাড়া ৮ দশমিক ৩ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। তারা কাকে ভোট দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা নিয়ে ঢাকা-১১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৮৭৭ এবং নারী ১৬ হাজার ১৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন। আসনে মোট

সোচ্চারের জরিপে নাহিদ ৪৫.৭, কাইয়ুম ৪০.৬ শতাংশ ভোট পাবেন

ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে শাপলা কলি নিয়ে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম। ভোটের মাঠে দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এবার বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

সোচ্চারের জরিপে আসনটিতে নাহিদ ইসলামের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ৪৫ দশমিক ৭ শতাংশ ভোটার। আর ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমকে ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন ৪০ দশমিক ৬ শতাংশ ভোটার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। এছাড়া ৮ দশমিক ৩ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। তারা কাকে ভোট দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা নিয়ে ঢাকা-১১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৮৭৭ এবং নারী ১৬ হাজার ১৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন। আসনে মোট প্রাথী ১১ জন।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা-১১ আসনের মোট ৬০৬ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল- আসন্ন জাতীয় সংসদ নিবাচনে আপনি কাকে ভোট দেবেন? এ প্রশ্নের উত্তরে ৪৫ দশমিক ৭ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে ভোট দিতে চেয়েছেন। ৪০ দশমিক ৬ শতাংশ ভোটার এম এ কাইয়ুমকে দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

৮ দশমিক ৩ শতাংশ ভোটার সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানিয়েছেন। আর ২ দশমিক ৮ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন, তা প্রকাশ করেননি। এছাড়া ২ দশমিক ৬ শতাংশ ভোটার নাহিদ ও কাইয়ুম বাদে অন্যান্য প্রার্থীদের ভোট দেবেন বলে মতামত দিয়েছেন।

জরিপের লিঙ্গভিত্তিক ফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৬০৬ জনের মধ্যে ৩০৯ জন পুরুষ এবং ২৯৭ জন নারী। পুরুষ ভোটারদের ৪৪ দশমিক ৩ শতাংশ এবং নারী ভোটারের ৪৭ দশমিক ১ শতাংশ নাহিদকে শাপলা কলি মার্কায় ভোট দেবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, এম এ কায়ুমকে ধানের শীষ প্রতীকে পুরুষদের ৩৮ দশমিক ২ শতাংশ এবং নারীদের ৪৩ দশমিক ১ শতাংশ ভোট দেবেন বলে উল্লেখ করেছেন।

এএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow