সোনার দাম আজ কত

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার টাকার কিছু বেশি দামে। এছাড়া, কমদামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার ওপরে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকার বেশি দামে। দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার এই দাম নির্ধারণ করে। পুনরায় নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপা বিক্রি হবে। বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪

সোনার দাম আজ কত

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার টাকার কিছু বেশি দামে। এছাড়া, কমদামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার ওপরে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকার বেশি দামে।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার এই দাম নির্ধারণ করে। পুনরায় নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

এমএএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow