সোনার দাম বাড়ার পেছনে নতুন খেলোয়াড়!

বিশ্ববাজারে সোনার দাম অনেকদিন থেকেই চড়া। মাঝে কিছুটা ওঠানামা করলেও দীর্ঘমেয়াদি প্রবণতা ঊর্ধ্বমুখীই রয়েছে। তবে বর্তমানে সোনার দাম বাড়ার পেছনে কেবল প্রথাগত কারণগুলোই দায়ী নয়। বাজার বিশ্লেষকেরা বলছেন, সোনার বাজারে এখন যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক খেলোয়াড়। ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার আগে বর্তমানের এই বাজারে দাম বাড়ার কারণ জানা প্রয়োজন। ল্যান্ডসব্যাংক বাডেন-ভুর্টেমবার্গের (এলবিবিডব্লিউ) বিশ্লেষক ফ্রাঙ্ক শ্যালেনবার্গার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণের কথা উল্লেখ করেছেন। তার মতে, সুদের হার কমানোর প্রত্যাশা এবং মার্কিন ডলারের দুর্বল অবস্থান এর অন্যতম কারণ। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক সোনা কেনা এবং কয়েন ও বারের উচ্চ চাহিদাও দাম বাড়াতে ভূমিকা রাখছে। আরও পড়ুন ৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম, বলছে পূর্বাভাস বাজারে নতুন খেলোয়াড় ক্রিপ্টোকারেন্সি সোনার বাজারে এখন এক সম্পূর্ণ নতুন শ্রেণির ক্রেতার আগমন ঘটেছে। ফ্রাঙ্ক শ্যালেনবার্গারের মতে, এই নতুন পক্ষটি হলো ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্টরা এখন তাদের ডিজিটাল সম্পদ বহুমুখীকরণ বা বৈচিত্র্যময় করছেন। ঝুঁকি এড়াতে তারা এখ

সোনার দাম বাড়ার পেছনে নতুন খেলোয়াড়!

বিশ্ববাজারে সোনার দাম অনেকদিন থেকেই চড়া। মাঝে কিছুটা ওঠানামা করলেও দীর্ঘমেয়াদি প্রবণতা ঊর্ধ্বমুখীই রয়েছে। তবে বর্তমানে সোনার দাম বাড়ার পেছনে কেবল প্রথাগত কারণগুলোই দায়ী নয়। বাজার বিশ্লেষকেরা বলছেন, সোনার বাজারে এখন যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক খেলোয়াড়।

ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার আগে বর্তমানের এই বাজারে দাম বাড়ার কারণ জানা প্রয়োজন। ল্যান্ডসব্যাংক বাডেন-ভুর্টেমবার্গের (এলবিবিডব্লিউ) বিশ্লেষক ফ্রাঙ্ক শ্যালেনবার্গার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণের কথা উল্লেখ করেছেন। তার মতে, সুদের হার কমানোর প্রত্যাশা এবং মার্কিন ডলারের দুর্বল অবস্থান এর অন্যতম কারণ। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক সোনা কেনা এবং কয়েন ও বারের উচ্চ চাহিদাও দাম বাড়াতে ভূমিকা রাখছে।

বাজারে নতুন খেলোয়াড় ক্রিপ্টোকারেন্সি

সোনার বাজারে এখন এক সম্পূর্ণ নতুন শ্রেণির ক্রেতার আগমন ঘটেছে। ফ্রাঙ্ক শ্যালেনবার্গারের মতে, এই নতুন পক্ষটি হলো ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্টরা এখন তাদের ডিজিটাল সম্পদ বহুমুখীকরণ বা বৈচিত্র্যময় করছেন।

ঝুঁকি এড়াতে তারা এখন ক্রিপ্টো সম্পদের পাশাপাশি সোনা কিনছেন। এটি সোনার বাজারে চাহিদার একটি বড় ও গুরুত্বপূর্ণ নতুন উৎস হয়ে উঠছে। এই প্রবণতা যদি ভবিষ্যতেও বজায় থাকে, তবে তা সোনার দামকে আরও ওপরের দিকে টেনে নিয়ে যাবে।

ক্রেতাদের ধরন ও বাজারের শক্তি

ডয়েচে ব্যাংক রিসার্চের মূল্যবান ধাতু বিষয়ক বিশ্লেষক মাইকেল হুসো ক্রেতাদের দুটি ভাগে ভাগ করেছেন। একটি হলো অনমনীয় বা স্থায়ী ক্রেতা এবং অন্যটি হলো পরিবর্তনশীল ক্রেতা। তিনি লক্ষ্য করেছেন যে, কেন্দ্রীয় ব্যাংকের মতো শক্তিশালী ও স্থায়ী ক্রেতারা বাজার থেকে সাধারণ ক্রেতাদের প্রায় সরিয়ে দিচ্ছে।

সাধারণত গহনা ক্রেতাদের মতো দাম সংবেদনশীল ক্রেতারা এখন বাজার থেকে দূরে সরে যাচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই ধারাবাহিক ও বড় চাহিদাই ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সোনার দাম বাড়ার প্রধান কারণ ছিল।

ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপদ আশ্রয়

ডিজেড ব্যাংকের গবেষণা বিশ্লেষক থমাস কুল্প জানান, সাম্প্রতিক বছরগুলোতে সোনার দাম বাড়ার অন্যতম চালিকাশক্তি ছিল বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক অনিশ্চয়তা। বিনিয়োগের ক্ষেত্রে সবসময় নিরাপদ আশ্রয় হিসেবে সোনার আলাদা আবেদন রয়েছে।

একদিকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম, অন্যদিকে স্বাধীনতার গ্যারান্টি বা নির্ভরতা—সব মিলিয়ে বিশ্ববাজারে সোনার এই আকাশচুম্বী চাহিদা তৈরি হয়েছে। যার ফলশ্রুতিতে দামের গ্রাফ কেবলই ওপরের দিকে ছুটছে।

সূত্র: ডয়েচে ভেলে
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow