সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা, ফিতে ৪০ শতাংশ ছাড়

সোনারগাঁও ইউনিভার্সিটিতে সামার–২০২৬ সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য আকর্শনিয় ছাড় দিয়ে চলছে মাসব্যাপী ভর্তি মেলা। মেলায় সামার–২০২৬ সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। রাজধানীর পান্থপথ–গ্রীনরোড ক্যাম্পাসে বসেছে এই ভর্তি মেলা। ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম এবং উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, দপ্তর প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা, ফিতে ৪০ শতাংশ ছাড়

সোনারগাঁও ইউনিভার্সিটিতে সামার–২০২৬ সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য আকর্শনিয় ছাড় দিয়ে চলছে মাসব্যাপী ভর্তি মেলা। মেলায় সামার–২০২৬ সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। রাজধানীর পান্থপথ–গ্রীনরোড ক্যাম্পাসে বসেছে এই ভর্তি মেলা।

ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম এবং উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, দপ্তর প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তি কার্যক্রম চলছে।

এ ছাড়া ব্যবসা অনুষদের অধীনে চার বছর মেয়াদি ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং, মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চালু রয়েছে।

কলা ও মানবিক অনুষদের অধীনে এলএলবি, এলএলএম, বিএ (অনার্স) ইন বাংলা এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি নেওয়া হচ্ছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৯৩৩৬৬৯৯৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট su.edu.bd ভিজিট করা যাবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow