সোমবার গাইবান্ধা যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

গাইবান্ধা যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ২১ জুন গাইবান্ধার সাঘাটায় সংঘটিত হামলায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার (১০ আগস্ট) গাইবান্ধায় যাবেন তিনি। রোববার (০৯ আগস্ট) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে হত্যাকারীদের বিচার দাবি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাঘাটা উপজেলার বোনারপাড়া- কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন জামায়াত আমির।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা জেলা আমির আবদুল করিম এমপি।  জনসমাবেশে সভাপতিত্ব করবেন গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিয

সোমবার গাইবান্ধা যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

গাইবান্ধা যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ২১ জুন গাইবান্ধার সাঘাটায় সংঘটিত হামলায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার (১০ আগস্ট) গাইবান্ধায় যাবেন তিনি।

রোববার (০৯ আগস্ট) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে হত্যাকারীদের বিচার দাবি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাঘাটা উপজেলার বোনারপাড়া- কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন জামায়াত আমির। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা জেলা আমির আবদুল করিম এমপি। 

জনসমাবেশে সভাপতিত্ব করবেন গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow