সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে মৌসুমি ফল উৎসব ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উপস্থিত ছিলেন- সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সহসভাপতি লিখন হোসেন, সাধারণ সম্পাদক আবিদ হোসেন, দপ্তর সম্পাদক শাহরিয়ার আজিম, অর্থ সম্পাদক পলাশ মাহমুদ, প্রচার সম্পাদক ফাহেদ জামান, কার্যনির্বাহী সদস্য তাসনিম জুহা। এছাড়া উপস্থিত ছিলেন- সাংবাদিক সমিতির উপদেষ্টা নাজমুল ইসলাম সুজন, সাগর আহমেদ, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া ইনচার্জ ফখরুল ইসলাম, সদস্য মোহাইমিনুল ইসলাম, রুমা আক্তার, সহকারী ও সহযোগী সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে দেশীয় মৌসুমি ফলের গুরুত্ব, স্বাস্থ্য সচেতনতা এবং সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া নতুন সদস্যদের অংশগ্রহণে

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে মৌসুমি ফল উৎসব ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপস্থিত ছিলেন- সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সহসভাপতি লিখন হোসেন, সাধারণ সম্পাদক আবিদ হোসেন, দপ্তর সম্পাদক শাহরিয়ার আজিম, অর্থ সম্পাদক পলাশ মাহমুদ, প্রচার সম্পাদক ফাহেদ জামান, কার্যনির্বাহী সদস্য তাসনিম জুহা।

এছাড়া উপস্থিত ছিলেন- সাংবাদিক সমিতির উপদেষ্টা নাজমুল ইসলাম সুজন, সাগর আহমেদ, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া ইনচার্জ ফখরুল ইসলাম, সদস্য মোহাইমিনুল ইসলাম, রুমা আক্তার, সহকারী ও সহযোগী সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে দেশীয় মৌসুমি ফলের গুরুত্ব, স্বাস্থ্য সচেতনতা এবং সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া নতুন সদস্যদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত কর্মশালাও অনুষ্ঠিত হয়। যেখানে সংবাদ সংগ্রহ, শিরোনাম তৈরি, রিপোর্ট লেখার কৌশল, তথ্য যাচাই অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, সংবাদ উপস্থাপন, ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং দায়িত্বশীল সাংবাদিকতার নানা দিক তুলে ধরা হয়।

এসময় নবীন শিক্ষার্থীদের কর্মশালা করান দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া ইনচার্জ ফখরুল ইসলামসহ সোকসাসের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে তরুণদের প্রযুক্তিনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, সাংবাদিক সমিতির এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা। শিক্ষার্থীদের লেখালেখি, গবেষণা ও সমসাময়িক বিষয় নিয়ে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন, সংগঠনটি শুধু সাংবাদিকতা চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও কাজ করে যাচ্ছে। মৌসুমি ফল উৎসবের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়েছে এবং কর্মশালার মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।

সমিতির সহসভাপতি লিখন হোসেন বলেন, সাংবাদিকতা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার একটি শক্তিশালী মাধ্যম। একজন শিক্ষার্থী যখন সাংবাদিকতা চর্চার সঙ্গে যুক্ত হয়, তখন তার মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজ সচেতনতা তৈরি হয়। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। মৌসুমি ফল উৎসব ও কর্মশালার মতো আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই সাংবাদিক সমিতি নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও বড় পরিসরে কর্মশালা, সেমিনার ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হবে।

এ সময় সংগঠনের সাবেক নেতৃবৃন্দরাও সাংবাদিক সমিতির ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন সদস্যদের দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

উল্লেখ্য, মৌসুমি ফল উৎসব অনুষ্ঠানে আম, কাঁঠাল, লিচু, তরমুজ, আনারস, পেয়ারা, করমচা, কলা, ড্রাগন, লটকন, খেজুর, আমড়া, পেঁপে, জামরুলসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। পরে স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow