সোহানের বাজপাখি ক্যাচ, জুটি ভাঙলেন শরিফুল

শরিফুল ইসলামের আরেকটি উইকেট। বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিলেন নুরুল হাসান সোহান। ভাঙলো অস্ট্রেলিয়ার ৬৪ রানের জুটি। মার্নাস লাবুশেনের গুরুত্বপূর্ণ উইকেট হারালো সফরকারীরা। ২৯ রানে সাজঘরে ফিরলেন সেট হয়ে যাওয়া লাবুশেন। মিরপুরে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৫ রান তাড়া করতে নেমে ১৩৪ রানে চতুর্থ উইকেটের পতন অস্ট্রেলিয়ার। টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই তাদের। এমন ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তবে পঞ্চম ওভারে আক্রমণে এসে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন নাহিদ রানার বদলে একাদশে ফেরা শরিফুল ইসলাম। সিরিজের প্রথম দুই ম্যাচেই প্রথম ওভারে উইকেট পেয়েছিল বাংলাদেশ। আজ প্রথম ৪ ওভারেই ৪০ রান তুলে ফেলে অজিরা। এরপর পঞ্চম ওভারে এসে প্রথমে অজি অধিনায়ক জস ইংলিস ও পরে ম্যাট রেনশকে ফিরিয়ে দেন শরিফুল। ১২ বলে ২১ রান করেন ইংলিস। আর রেনশ রানের খাতাই খুলতে পারেননি। এরপর তাসকিন আহমেদ তুলে নেন অ্যালেক্স ক্যারেকে। সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ রান করেন ক্যারে।

সোহানের বাজপাখি ক্যাচ, জুটি ভাঙলেন শরিফুল

শরিফুল ইসলামের আরেকটি উইকেট। বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিলেন নুরুল হাসান সোহান। ভাঙলো অস্ট্রেলিয়ার ৬৪ রানের জুটি। মার্নাস লাবুশেনের গুরুত্বপূর্ণ উইকেট হারালো সফরকারীরা। ২৯ রানে সাজঘরে ফিরলেন সেট হয়ে যাওয়া লাবুশেন।

মিরপুরে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৫ রান তাড়া করতে নেমে ১৩৪ রানে চতুর্থ উইকেটের পতন অস্ট্রেলিয়ার।

টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই তাদের।

এমন ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তবে পঞ্চম ওভারে আক্রমণে এসে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন নাহিদ রানার বদলে একাদশে ফেরা শরিফুল ইসলাম।

সিরিজের প্রথম দুই ম্যাচেই প্রথম ওভারে উইকেট পেয়েছিল বাংলাদেশ। আজ প্রথম ৪ ওভারেই ৪০ রান তুলে ফেলে অজিরা। এরপর পঞ্চম ওভারে এসে প্রথমে অজি অধিনায়ক জস ইংলিস ও পরে ম্যাট রেনশকে ফিরিয়ে দেন শরিফুল। ১২ বলে ২১ রান করেন ইংলিস। আর রেনশ রানের খাতাই খুলতে পারেননি।

এরপর তাসকিন আহমেদ তুলে নেন অ্যালেক্স ক্যারেকে। সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ রান করেন ক্যারে।

এর আগে তিন ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ২৭৪ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৩ রান করেন তাওহীদ হৃদয়। এছাড়া লিটন ৫৮ ও মোসাদ্দেক করেন ৫৫ রান।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow