সৌদি আরব, ইরাক ও বাহরাইনে ইরানের হামলা
সৌদি আরব, ইরাক ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে এ হামলা চালানো হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় তারা ১৮টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে বেশ কিছু ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এই ড্রোনগুলোর উৎস বা এগুলো কোথা থেকে এসেছে সে বিষয়ে দেশটি এখনও কিছু জানায়নি। এর কিছুক্ষণ পরেই ঘোষণা করা হয় যে, ‘এম্পটি কোয়ার্টার’ (রাব আল-খালি) মরুভূমির উত্তর প্রান্তে সায়বাহ তেলক্ষেত্রের দিকে ধাবমান আরও একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বাহরাইন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংকে হামলা চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’ রয়টার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, প্রা
সৌদি আরব, ইরাক ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে এ হামলা চালানো হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় তারা ১৮টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে বেশ কিছু ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এই ড্রোনগুলোর উৎস বা এগুলো কোথা থেকে এসেছে সে বিষয়ে দেশটি এখনও কিছু জানায়নি।
এর কিছুক্ষণ পরেই ঘোষণা করা হয় যে, ‘এম্পটি কোয়ার্টার’ (রাব আল-খালি) মরুভূমির উত্তর প্রান্তে সায়বাহ তেলক্ষেত্রের দিকে ধাবমান আরও একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
বাহরাইন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংকে হামলা চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’
রয়টার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে ইরাকি জলসীমায় তেলের ট্যাঙ্কারে হামলার পেছনে বিস্ফোরকবাহী ইরানি নৌকা জড়িত ছিল।
এই হামলার ফলে দুটি জাহাজেই আগুন ধরে যায় এবং দ্রুত জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়।
ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলের ট্যাঙ্কারে এই হামলার ঘটনায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।
What's Your Reaction?