সৌদি আরবে খোঁজ মিলল সেই যুবকের

সৌদি আরবে নিখোঁজ হওয়া বাংলাদেশি যুবক মাহামুদুর হাসান নিংকনের (২৬) সন্ধান পাওয়া গেছে।  শুক্রবার (৬ মার্চ) রাতে তার সন্ধান পাওয়া যায়। এর আগে শুক্রবার দুপুরে দৈনিক কালবেলা অনলাইনে ‘সৌদি আরবে নিখোঁজ বাংলাদেশি যুবক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। নিংকনের বাবা আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, শুক্রবার রাতে তার ছেলের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে নিংকন সৌদি পুলিশ হেফাজতে রয়েছেন। এ সময় তিনি সংবাদ প্রকাশ করার জন্য দৈনিক কালবেলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে কেন তিনি পুলিশের হেফাজতে রয়েছেন তা জানা যায়নি। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সৌদি আরবের দাম্মাম শহরের কাতিফ এলাকা থেকে নিখোঁজ হন নিংকন। এ ঘটনায় তার মা নাজমা খাতুন গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow