সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি প্রবাসীর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী মো. কামাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন। তিনি সৌদি আরবে ফলের দোকান চালাতেন। রোববার (৭ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে দেশটির হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে। কামাল উদ্দিন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর এলাকার কাশেম মাস্টার বাড়ির জালাল উদ্দিনের ছেলে। আরও পড়ুন ধরলায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর ভেসে উঠলো বড় ভাইয়ের মরদেহ ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা কামালের ভাই মো. রিয়াজ উদ্দিন বলেন, আমার ভাই ৭/৮ মাস আগে ছুটি শেষে সৌদিতে গেছেন। সৌদি আরবের হাইল শহরে তার একটি ফলের দোকান রয়েছে। রোববার সেখানকার স্থানীয় সময় বিকেলে বাসা থেকে দোকানে যাওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কামাল দুই মেয়ে ও এক ছেলের জনক। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। করেরহাট ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য লায়লা বেগম কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি শুনেছেন বলে জানান। এম মাঈন উদ্দিন/কেএসআর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি প্রবাসীর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী মো. কামাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন। তিনি সৌদি আরবে ফলের দোকান চালাতেন।

রোববার (৭ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে দেশটির হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে। কামাল উদ্দিন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর এলাকার কাশেম মাস্টার বাড়ির জালাল উদ্দিনের ছেলে।

কামালের ভাই মো. রিয়াজ উদ্দিন বলেন, আমার ভাই ৭/৮ মাস আগে ছুটি শেষে সৌদিতে গেছেন। সৌদি আরবের হাইল শহরে তার একটি ফলের দোকান রয়েছে। রোববার সেখানকার স্থানীয় সময় বিকেলে বাসা থেকে দোকানে যাওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কামাল দুই মেয়ে ও এক ছেলের জনক। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

করেরহাট ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য লায়লা বেগম কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি শুনেছেন বলে জানান।

এম মাঈন উদ্দিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow