সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তাদের অভিযোগ, সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমায় অনুপ্রবেশ করে একটি ইরানি বেসামরিক বিমানকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। খবর আল জাজিরার।  শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় হুথি মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ভবিষ্যতে সৌদি আরব যদি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে বা দেশটির বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তার জবাবে সৌদি আরবের বিমানবন্দর এবং স্থল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হবে। হুথিদের দাবি, স্থানীয় সময় ওই দিন ভোর ৫টা ২০ মিনিটে সৌদি যুদ্ধবিমান হুথি-নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিরোধ করা হয়। ওই ইরানি বিমানে ২০০ জনের বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ ইয়েমেনি নাগরিক ছিলেন বলে দাবি করেছে গোষ্ঠীটি। হুথিরা আরও জানিয়েছে, সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল সম্ভাব্য যেকোনো পরিণতি সত্ত্বেও অব্যাহত থাকবে। তাদের দাবি, সংশ্লিষ্ট বিমানটি নিরাপদে সানায় অবতরণ করেছে এবং পরে হুথি প্রতিনিধিদলকে নিয়ে তেহরানে ফিরে গেছে। এদিকে, সৌদি আরবের পক্ষ

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তাদের অভিযোগ, সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমায় অনুপ্রবেশ করে একটি ইরানি বেসামরিক বিমানকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। খবর আল জাজিরার। 

শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় হুথি মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ভবিষ্যতে সৌদি আরব যদি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে বা দেশটির বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তার জবাবে সৌদি আরবের বিমানবন্দর এবং স্থল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হবে।

হুথিদের দাবি, স্থানীয় সময় ওই দিন ভোর ৫টা ২০ মিনিটে সৌদি যুদ্ধবিমান হুথি-নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিরোধ করা হয়। ওই ইরানি বিমানে ২০০ জনের বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ ইয়েমেনি নাগরিক ছিলেন বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হুথিরা আরও জানিয়েছে, সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল সম্ভাব্য যেকোনো পরিণতি সত্ত্বেও অব্যাহত থাকবে। তাদের দাবি, সংশ্লিষ্ট বিমানটি নিরাপদে সানায় অবতরণ করেছে এবং পরে হুথি প্রতিনিধিদলকে নিয়ে তেহরানে ফিরে গেছে।

এদিকে, সৌদি আরবের পক্ষ থেকে হুথিদের এসব অভিযোগ ও হুমকির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। হুথিদের দাবিগুলোও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow