সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। গত সপ্তাহে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এই ঘোষণা দিল গোষ্ঠীটি। খবর আল জাজিরার। সোমবার (২০ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সামুদ্রিক অবরোধ কার্যকর করা হচ্ছে।  সারি অভিযোগ করেন, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অব্যাহত অবরোধ অগ্রহণযোগ্য এবং এটি আর মেনে নেওয়া হবে না। তিনি বলেন, অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে এবং প্রতিটি উত্তেজনার জবাব আরও কঠোর উত্তেজনার মাধ্যমে দেওয়া হবে। হুতিদের দাবি, গত সপ্তাহে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরব দায়ী। এর প্রতিশোধ হিসেবে তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। সৌদি আরবের যেকোনো বেপরোয়া পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি ইয়েমেনের জনগণের প্রতি সাধারণ সমাবেশ ও অস্ত্রধার

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। গত সপ্তাহে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এই ঘোষণা দিল গোষ্ঠীটি। খবর আল জাজিরার।

সোমবার (২০ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সামুদ্রিক অবরোধ কার্যকর করা হচ্ছে। 

সারি অভিযোগ করেন, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অব্যাহত অবরোধ অগ্রহণযোগ্য এবং এটি আর মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে এবং প্রতিটি উত্তেজনার জবাব আরও কঠোর উত্তেজনার মাধ্যমে দেওয়া হবে।

হুতিদের দাবি, গত সপ্তাহে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরব দায়ী। এর প্রতিশোধ হিসেবে তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। সৌদি আরবের যেকোনো বেপরোয়া পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে।

তিনি ইয়েমেনের জনগণের প্রতি সাধারণ সমাবেশ ও অস্ত্রধারণের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের সহায়তা করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow