সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। যদিও হজযাত্রার মধ্যেই দুঃসংবাদও এসেছে— সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে তথ্যটি নিশ্চিত করা হয়। সোমবার (১৮ মে) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে পরিবহন করা হয়েছে ৩২ হাজার ৫০৮ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে গেছেন ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন আরও আট হাজার ৮৫৯ জন। এ দিকে চলতি মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং পাঁচজন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় পাঁচজন মারা গেছেন। যদিও জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। হজ ২০২৬-
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। যদিও হজযাত্রার মধ্যেই দুঃসংবাদও এসেছে— সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে তথ্যটি নিশ্চিত করা হয়।
সোমবার (১৮ মে) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে পরিবহন করা হয়েছে ৩২ হাজার ৫০৮ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে গেছেন ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন আরও আট হাজার ৮৫৯ জন।
এ দিকে চলতি মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং পাঁচজন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় পাঁচজন মারা গেছেন। যদিও জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ ২০২৬-এর সার্বিক কার্যক্রমের তথ্যে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর প্রথম ফ্লাইট শুরু হয়, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত। অন্যদিকে হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।
What's Your Reaction?