সৌদিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান হয়েছে। গত সপ্তাহব্যাপী অভিযানে ১৪ হাজার ৮৫৫ অবৈধ অভিবাসীকে বহিষ্কার এবং আরও ১১ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানের বিষয়ে বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়, গত ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ২৪৪ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৫৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং এক হাজার ৫১৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েন। আরও জানানো হয়, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে আরও এক হাজার ৩৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি এবং ৫৪ শতাংশ ইথিওপিয়ার নাগরিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow