সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এক সপ্তাহে প্রায় ৮ হাজার অনিবন্ধিত প্রবাসীকে বহিষ্কার করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত যৌথ তল্লাশি ও অভিযান পরিচালনার পর সাত হাজার ৯৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার ৭০০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর গালফ নিউজের।  আটক ব্যক্তিদের মধ্যে পাঁচ হাজার ৮৯৯ জন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, তিন হাজার ৮৪ জন সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের অভিযোগে এবং এক হাজার ৭৪২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৪ জনকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ১৪ হাজার ২৬৮ জনকে ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে। এছা

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এক সপ্তাহে প্রায় ৮ হাজার অনিবন্ধিত প্রবাসীকে বহিষ্কার করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত যৌথ তল্লাশি ও অভিযান পরিচালনার পর সাত হাজার ৯৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার ৭০০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর গালফ নিউজের। 

আটক ব্যক্তিদের মধ্যে পাঁচ হাজার ৮৯৯ জন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, তিন হাজার ৮৪ জন সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের অভিযোগে এবং এক হাজার ৭৪২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৪ জনকে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ১৪ হাজার ২৬৮ জনকে ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে। এছাড়া আরও এক হাজার ২৪০ জন বহিষ্কারের আগে ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

এদিকে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে আইন লঙ্ঘনে সহায়তার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে ২২ হাজারের বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইনসংক্রান্ত মামলার আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আবাসন আইন কার্যকর করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে।

একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow