সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সৌদি আরবের আল জউফ এলাকায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য গিয়াস শিকদার (৬০) নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস শিকদার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা। তিনি সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান তিনি। সেখানে আল জউফ এলাকায় একটি কৃষি ফার্মে (মাজরা ভিসা) কর্মরত ছিলেন। বুধবার কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার বলেন, ‘বুধবার বিকেলে আমরা খবর পাই ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। তার স্ত্রী ও সন্তানরা শোকে ভেঙে পড়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।’ চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন,

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
সৌদি আরবের আল জউফ এলাকায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য গিয়াস শিকদার (৬০) নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস শিকদার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা। তিনি সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান তিনি। সেখানে আল জউফ এলাকায় একটি কৃষি ফার্মে (মাজরা ভিসা) কর্মরত ছিলেন। বুধবার কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার বলেন, ‘বুধবার বিকেলে আমরা খবর পাই ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। তার স্ত্রী ও সন্তানরা শোকে ভেঙে পড়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।’ চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন, ‘গিয়াস উদ্দিন শিকদার একজন অমায়িক ভালো মানুষ ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি মানুষের সেবায় কাজ করেছেন। বিদেশের মাটিতে তার এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’ ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী বলেন, সাধারণত সংশ্লিষ্ট কোম্পানি মরদেহ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। মরদেহ দেশে পৌঁছানোর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া কোনো কারণে কোম্পানি সহযোগিতা না করলে পরিবারের আবেদনের ভিত্তিতে সরকার মরদেহ দেশে আনা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow