সৌদিতে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ জনই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশি বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী। রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে মুসা সানাইয়া শিল্প এলাকার ওই সোফা কারখানায় আগুন লাগে। পরে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহত সবাই বাংলাদেশি। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় তাদের নাম-পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। রোববার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায়

সৌদিতে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ জনই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশি বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী।

রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে মুসা সানাইয়া শিল্প এলাকার ওই সোফা কারখানায় আগুন লাগে। পরে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহত সবাই বাংলাদেশি। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় তাদের নাম-পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিহতদের পরিচয় শনাক্তে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

রোববার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায় জানানো হয়, সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শোকবার্তায় মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। নিহতদের আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ অসীম কষ্ট সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow