সৌদিতে সোফা কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু
সৌদি আরবে একটি সোফা কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে সাত বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা এবং সৌদির ওই কারখানায় কাজ করতেন। রোববার (৯ আগস্ট) দেশটির ওই কারখানায় আগুন লেগে তারা মারা যান। রাত সাড়ে ১০টার দিকে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। মারা যাওয়া সাতজনের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন ও পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। আরও পড়ুন স্বপ্নের সঙ্গে অঙ্গার নিজেরাও, শোকে নীরব দক্ষিণ আফ্রিকার শম শহর এদিকে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেককে মৃত্যুর সংখ্যা ১৫, ১৭ ও ১৯ জন উল্লেখ করেও পোস্ট করতেও দেখা গেছে। তবে সেসব তথ্যের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। আরমান হোসেন রুমন/এমকেআর
সৌদি আরবে একটি সোফা কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে সাত বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা এবং সৌদির ওই কারখানায় কাজ করতেন।
রোববার (৯ আগস্ট) দেশটির ওই কারখানায় আগুন লেগে তারা মারা যান। রাত সাড়ে ১০টার দিকে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
মারা যাওয়া সাতজনের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন ও পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এদিকে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেককে মৃত্যুর সংখ্যা ১৫, ১৭ ও ১৯ জন উল্লেখ করেও পোস্ট করতেও দেখা গেছে। তবে সেসব তথ্যের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।
আরমান হোসেন রুমন/এমকেআর
What's Your Reaction?
