সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন দেশের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ। বুধবার (২৭ মে) সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে, ভোলা, দিনাজপুর, বগুরা, চাঁদপুর ও জামালপুরের হাজার হাজার মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। ভোলা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার বিভিন্ন গ্রামে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। জেলা সদর, বোরহানউদ্দিন উপজেলাসহ জেলার সাত উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখীল দরবর শরীফ অনুসারী ঈদ উদযাপন করছেন। সকাল ৯ টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের পঞ্চায়েত বাড়ির দরজায় তাদের ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। দিনাজপুর অন্যান্য বাবের মতো এবারেও দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ’ মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। সকাল ৮ টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন দেশের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ। বুধবার (২৭ মে) সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন তারা।
প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে, ভোলা, দিনাজপুর, বগুরা, চাঁদপুর ও জামালপুরের হাজার হাজার মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন।
ভোলা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার বিভিন্ন গ্রামে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। জেলা সদর, বোরহানউদ্দিন উপজেলাসহ জেলার সাত উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখীল দরবর শরীফ অনুসারী ঈদ উদযাপন করছেন।
সকাল ৯ টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের পঞ্চায়েত বাড়ির দরজায় তাদের ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়।
দিনাজপুর
অন্যান্য বাবের মতো এবারেও দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ।
শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ’ মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
সকাল ৮ টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আযহার নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও শহরতলীর কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় ২০০ শতাধিক মুসল্লি অংশগহণ করেন।
বগুড়ার ৩ উপজেলায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ ও আগাম ঈদ উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গাবতলী ছাড়াও জেলার সোনাতলা ও ধুনট উপজেলার কিছু স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলীতে এবার নিয়ে চতুর্থবারের মতো এভাবে আগাম ঈদ উদযাপন করা হলো। তবে আবহাওয়া বৈরী থাকায় এবং বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পর মসজিদের ভেতরে এই জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুর
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঈদের আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।
হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরীফকে কেন্দ্র করে এ আগাম ঈদ উদযাপন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় সাদ্রা দরবার শরীফের মাদ্রাসা মাঠে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামালপুর
জামালপুরের তিন উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জেলার সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার অন্তত ১৬টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। এর মধ্যে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা এলাকায় বৃষ্টির কারণে সকাল সাড়ে ৮টায় আলতাফুর রহমানের বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের মুসল্লিরা পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেন।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৩টি গ্রামে পবিত্র ঈদুল আজহা নামাজ আদায় করেছে হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা। সকাল সাড়ে ৮টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন।
বাংলাবাজার ছাড়াও সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষিণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিম পাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড় বাড়ি, পূর্ব গজারিয়াপাড়া, বারদী ইউনিয়নে চান্দেরপাড়া, জামপুর ইউনিয়নে আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া, শামপুর কলতাপাড়া গ্রাম ঈদের জামাত আদায় করা হয়েছে।
এনএইচআর/এমএস
What's Your Reaction?