‘সৌদিসহ বেশ ক'টি দেশ ইরান বিরোধী যুদ্ধে অংশ নিয়েছে’

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হামলায় সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় আরব দেশ অংশ গ্রহণ করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন। তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব এবং মার্কিন প্রেসিডেন্ট এ জন্য এই দেশের সরকারগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।  ট্রাম্প বলেছেন, আমি গোটা সৌদি রাজতন্ত্রের প্রতি ধন্যবাদ জানাতে চাই, তারা ন্যাটোর বিপরীতে আমাদের সহায়তা করেছে। আমি সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও কুয়েতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এর বিপরীতে ন্যাটো জোট আমাকে হতাশ করেছে।  পারস্য উপসাগরীয় আরব সরকারগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করার কথা প্রকাশ্যে স্বীকার না করলেও ট্রাম্পের এই স্বীকারোক্তি থেকে ইরান-বিরোধী চলমান যুদ্ধে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এই সরকারগুলোর সহযোগিতার বিষয়টি পুরোপুরি স্পষ্ট হল।  সূত্র- পার্সটুডে।

‘সৌদিসহ বেশ ক'টি দেশ ইরান বিরোধী যুদ্ধে অংশ নিয়েছে’

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হামলায় সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় আরব দেশ অংশ গ্রহণ করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন।

তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব এবং মার্কিন প্রেসিডেন্ট এ জন্য এই দেশের সরকারগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। 

ট্রাম্প বলেছেন, আমি গোটা সৌদি রাজতন্ত্রের প্রতি ধন্যবাদ জানাতে চাই, তারা ন্যাটোর বিপরীতে আমাদের সহায়তা করেছে। আমি সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও কুয়েতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এর বিপরীতে ন্যাটো জোট আমাকে হতাশ করেছে। 

পারস্য উপসাগরীয় আরব সরকারগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করার কথা প্রকাশ্যে স্বীকার না করলেও ট্রাম্পের এই স্বীকারোক্তি থেকে ইরান-বিরোধী চলমান যুদ্ধে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এই সরকারগুলোর সহযোগিতার বিষয়টি পুরোপুরি স্পষ্ট হল। 

সূত্র- পার্সটুডে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow