স্কটল্যান্ডকে হারালেই বিপদে পড়বে ব্রাজিল, বলছে পরিসংখ্যান

ব্রাজিল ও স্কটল্যান্ড মুখোমুখি হওয়ার আগে পরিসংখ্যানই সেলেসাওদের এগিয়ে রাখছে। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে দক্ষিণ আমেরিকার এই পরাশক্তির। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়েই এবার স্কটল্যান্ডের বিপক্ষে নামছে তারা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে স্বস্তির খবর হয়ে এসেছে নেইমারের প্রত্যাবর্তন, যা আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে যুক্তরাজ্যের দলগুলোর বিপক্ষে ব্রাজিলের সাফল্যের হার ৮৬.৭ শতাংশ। আর ইউরোপীয় দলগুলোর বিপক্ষে এই হার ৬৫.৪ শতাংশ। বিশ্বকাপে গ্রেট ব্রিটেনের দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচে অপরাজিত ব্রাজিল, যেখানে তাদের ৮ জয় ও ২ ড্র। বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৩ ম্যাচ, একটি হয়েছে ড্র। ১৯৭৪ সালে গোলশূন্য ড্রয়ের পর ১৯৮২ সালে ৪-১, ১৯৯০ সালে ১-০ এবং ১৯৯৮ সালে ২-১ ব্যবধানে জয় প

স্কটল্যান্ডকে হারালেই বিপদে পড়বে ব্রাজিল, বলছে পরিসংখ্যান

ব্রাজিল ও স্কটল্যান্ড মুখোমুখি হওয়ার আগে পরিসংখ্যানই সেলেসাওদের এগিয়ে রাখছে। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে দক্ষিণ আমেরিকার এই পরাশক্তির।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়েই এবার স্কটল্যান্ডের বিপক্ষে নামছে তারা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে স্বস্তির খবর হয়ে এসেছে নেইমারের প্রত্যাবর্তন, যা আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে যুক্তরাজ্যের দলগুলোর বিপক্ষে ব্রাজিলের সাফল্যের হার ৮৬.৭ শতাংশ। আর ইউরোপীয় দলগুলোর বিপক্ষে এই হার ৬৫.৪ শতাংশ। বিশ্বকাপে গ্রেট ব্রিটেনের দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচে অপরাজিত ব্রাজিল, যেখানে তাদের ৮ জয় ও ২ ড্র।

বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৩ ম্যাচ, একটি হয়েছে ড্র। ১৯৭৪ সালে গোলশূন্য ড্রয়ের পর ১৯৮২ সালে ৪-১, ১৯৯০ সালে ১-০ এবং ১৯৯৮ সালে ২-১ ব্যবধানে জয় পায় সেলেসাওরা।

ইংল্যান্ডের বিপক্ষেও একই ধরনের দাপট দেখিয়েছে ব্রাজিল। চার ম্যাচে তাদের ৩ জয় ও ১ ড্র রয়েছে। এছাড়া ওয়েলসকে ১৯৫৮ সালে ১-০ এবং উত্তর আয়ারল্যান্ডকে ১৯৮৬ সালে ৩-০ গোলে হারিয়েছে তারা। যুক্তরাজ্যের কোনো দলের বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ ম্যাচ ছিল ২০০২ সালে। সেবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে এগিয়ে যায় তারা।

তবে রয়েছে একটি অদ্ভুত কাকতালীয় তথ্য। বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানোর পর কোনো আসরেই শিরোপা জিততে পারেনি ব্রাজিল। তাই পরিসংখ্যান ও ইতিহাস ব্রাজিলের পক্ষেই থাকলেও এই ব্যতিক্রমী তথ্য ম্যাচটিকে দিয়েছে বাড়তি আলোচনার খোরাক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow