স্কটল্যান্ডের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার?
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় তিন বছর পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় নেইমার। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই তার প্রত্যাবর্তনের জোরালো ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। শেষ ষোলো নিশ্চিত করতে এখনও একটি ইতিবাচক ফল প্রয়োজন হলেও তুলনামূলক স্বস্তির অবস্থানেই আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, ‘নেইমার প্রস্তুত। সে পুরো সপ্তাহ ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্যও প্রস্তুত। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে।’ সবশেষ গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এতদিন পর ফেরার ম্যাচে নেইমারকে কতটা সময় খেল
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় তিন বছর পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় নেইমার। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই তার প্রত্যাবর্তনের জোরালো ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। শেষ ষোলো নিশ্চিত করতে এখনও একটি ইতিবাচক ফল প্রয়োজন হলেও তুলনামূলক স্বস্তির অবস্থানেই আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, ‘নেইমার প্রস্তুত। সে পুরো সপ্তাহ ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্যও প্রস্তুত। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে।’
সবশেষ গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এতদিন পর ফেরার ম্যাচে নেইমারকে কতটা সময় খেলানো হবে। যদিও এ বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি আনচেলত্তি। তবে তার বক্তব্যে স্পষ্ট, ব্রাজিলিয়ান তারকাকে পুরো ম্যাচ খেলানোর মতো শারীরিক সক্ষমতা আছে।
আনচেলত্তি বলেন, ‘সে ৯০ মিনিটও খেলতে পারে। ও ভালো অবস্থায় আছে, কঠোর পরিশ্রম করেছে এবং অনুশীলনও দারুণ হয়েছে। তাকে নিয়ে আমি খুবই সন্তুষ্ট।’
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে সেই ম্যাচেই দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে নেইমারকে।
এসকেডি/জেআইএম
What's Your Reaction?