স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

কুমিল্লায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার মামলায় একমাত্র আসামি মফিজুল ইসলাম মফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ নিখোঁজ হয় শিশু তাজরিন সুলতানা ঝুমা। পরবর্তীতে একই দিন বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া উত্তর ইউনিয়নের বৈশাখী সরকারের টেকের বাড়ির পশ্চিম পাশের একটি ধানক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ৩০ এপ্রিল নিহত শিশুর মা রাজিয়া আক্তার বাদী হয়ে সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম মফুকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) বদিউল আলম সুজন জানান, মামলাটি মাত্র ১৯ কার

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ
কুমিল্লায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার মামলায় একমাত্র আসামি মফিজুল ইসলাম মফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ নিখোঁজ হয় শিশু তাজরিন সুলতানা ঝুমা। পরবর্তীতে একই দিন বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া উত্তর ইউনিয়নের বৈশাখী সরকারের টেকের বাড়ির পশ্চিম পাশের একটি ধানক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ৩০ এপ্রিল নিহত শিশুর মা রাজিয়া আক্তার বাদী হয়ে সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম মফুকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) বদিউল আলম সুজন জানান, মামলাটি মাত্র ১৯ কার্যদিবসের বিচারিক কার্যক্রম শেষে নিষ্পত্তি হয়েছে, যা দ্রুততম সময়ের মধ্যে দেওয়া একটি রায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow