স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁয় দশম শ্রেণির স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (০৬ এপ্রিল) মধ্যরাতে সদর উপজেলার কাদোয়া উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গোলাম মোস্তফা রাব্বি (২৭) সদর উপজেলার কাদোয়া উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। পুলিশ জানায়, সোমবার বিকেলে ভুক্তভোগী স্কুল শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছাত্রীটিকে সড়কে একা পেয়ে অজ্ঞাতনামা এক তরুণ মোটরসাইকেল চালিয়ে এসে ভুক্তভোগীর শরীরে টাচ করে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং আর স্কুলে যাবে না বলে জানায়। এ সংবাদ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পেরে তাৎক্ষণিক জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দেন।  ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মোটরসাইকেল শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে গোলাম মোস্তফা রাব্বিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রা

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁয় দশম শ্রেণির স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (০৬ এপ্রিল) মধ্যরাতে সদর উপজেলার কাদোয়া উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গোলাম মোস্তফা রাব্বি (২৭) সদর উপজেলার কাদোয়া উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে ভুক্তভোগী স্কুল শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছাত্রীটিকে সড়কে একা পেয়ে অজ্ঞাতনামা এক তরুণ মোটরসাইকেল চালিয়ে এসে ভুক্তভোগীর শরীরে টাচ করে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং আর স্কুলে যাবে না বলে জানায়। এ সংবাদ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পেরে তাৎক্ষণিক জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দেন। 

ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মোটরসাইকেল শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে গোলাম মোস্তফা রাব্বিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি বিষয়টি পুলিশের নিকট স্বীকার করেছে। অতীতেও তার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ রয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। সড়কে ইভটিজিংকারী অথবা স্কুলছাত্রীদের উত্ত্যক্তকারী ব্যক্তিদের জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow