স্কুলে পিরিয়ড নিয়ে আর নয় দুশ্চিন্তা, সোফি বাংলাদেশের ‘মনের কথা’য় থাকছে পরামর্শ

নারীর মাসিক নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সংকোচ দূর করার লক্ষ্যে বাংলাদেশের একমাত্র ও প্রথম পিরিয়ড নিয়ে সোফি নিবেদিত টেলিভিশন অনুষ্ঠান ‘মনের কথা’ নিয়ে এসেছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ইতিবাচক সাড়ার ধারাবাহিকতায় স্কুলপড়ুয়া কিশোরীদের জন্য এবারের আয়োজন।   স্কুলে হঠাৎ পিরিয়ড শুরু হলে কী করবেন, যদি লিক হয়ে যায় তাহলে কীভাবে পরিস্থিতি সামলাবেন, কীভাবে একটি ছোট্ট পিরিয়ড কিট প্রস্তুত রাখবেন কিংবা দৈনন্দিন জীবনে কোন সহজ অভ্যাসগুলো পিরিয়ডের সময় স্বস্তি ও আত্মবিশ্বাস বাড়াতে পারে, এসব বিষয় নিয়ে চিকিৎসকের পরামর্শ এবং প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সাজানো হয়েছে এ পর্ব। অনুষ্ঠানটিতে সহজ ভাষায় মাসিক চক্র সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে, যাতে কিশোরী ও নারীরা নিজেদের শরীরকে আরও ভালোভাবে বুঝতে পারেন এবং ভুল ধারণা ও অপ্রয়োজনীয় ভয় কাটিয়ে উঠতে পারেন। মনের কথা-এর অন্যতম আকর্ষণ হলো এর লাইভ কল-ইন পর্ব, যেখানে দর্শকরা সরাসরি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তাদের প্রশ্নের উত্তর জানতে পারবেন। বন্ধু কিংবা পরিবারের সদস্যদের কাছেও যেসব বিষয় বলতে সংকোচ বোধ করেন, সেসব মনের কথাও নির্দ্বিধায় শেয়া

স্কুলে পিরিয়ড নিয়ে আর নয় দুশ্চিন্তা, সোফি বাংলাদেশের ‘মনের কথা’য় থাকছে পরামর্শ

নারীর মাসিক নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সংকোচ দূর করার লক্ষ্যে বাংলাদেশের একমাত্র ও প্রথম পিরিয়ড নিয়ে সোফি নিবেদিত টেলিভিশন অনুষ্ঠান ‘মনের কথা’ নিয়ে এসেছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ইতিবাচক সাড়ার ধারাবাহিকতায় স্কুলপড়ুয়া কিশোরীদের জন্য এবারের আয়োজন।  

স্কুলে হঠাৎ পিরিয়ড শুরু হলে কী করবেন, যদি লিক হয়ে যায় তাহলে কীভাবে পরিস্থিতি সামলাবেন, কীভাবে একটি ছোট্ট পিরিয়ড কিট প্রস্তুত রাখবেন কিংবা দৈনন্দিন জীবনে কোন সহজ অভ্যাসগুলো পিরিয়ডের সময় স্বস্তি ও আত্মবিশ্বাস বাড়াতে পারে, এসব বিষয় নিয়ে চিকিৎসকের পরামর্শ এবং প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সাজানো হয়েছে এ পর্ব।

অনুষ্ঠানটিতে সহজ ভাষায় মাসিক চক্র সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে, যাতে কিশোরী ও নারীরা নিজেদের শরীরকে আরও ভালোভাবে বুঝতে পারেন এবং ভুল ধারণা ও অপ্রয়োজনীয় ভয় কাটিয়ে উঠতে পারেন।

মনের কথা-এর অন্যতম আকর্ষণ হলো এর লাইভ কল-ইন পর্ব, যেখানে দর্শকরা সরাসরি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তাদের প্রশ্নের উত্তর জানতে পারবেন। বন্ধু কিংবা পরিবারের সদস্যদের কাছেও যেসব বিষয় বলতে সংকোচ বোধ করেন, সেসব মনের কথাও নির্দ্বিধায় শেয়ার করার আহ্বান জানানো হচ্ছে, কারণ খোলামেলা আলোচনার মাধ্যমেই তৈরি হয় সচেতনতা ও আত্মবিশ্বাস।

সোফি নিবেদিত মনের কথা প্রতি শুক্রবার সকাল ৯:৩০টায় জিটিভিতে প্রচারিত হয়। পিরিয়ড নিয়ে নীরবতা ভেঙে সঠিক তথ্য, সহমর্মিতা এবং ইতিবাচক আলোচনার মাধ্যমে দেশের নারী ও কিশোরীদের আরও আত্মবিশ্বাসী করে তুলতেই অনুষ্ঠানটির এই ধারাবাহিক উদ্যোগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow