স্কুলে ভর্তিতে নামমাত্র পরীক্ষা হবে, কেউ সন্তানকে কোচিংয়ে দেবেন না

আগামী ২০২৮ শিক্ষাবর্ষ থেকে সরকারি-বেসরকারি স্কুলে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তারা সন্তানদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকেই কোচিংয়ে পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ ভর্তি পরীক্ষাটা হবে একটি নামমাত্র পরীক্ষা। এর জন্য কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ক্যাচমেন্ট এরিয়া এবং নামমাত্র পরীক্ষার সমন্বয়ে সবাইকে ভর্তির আওতায় নিয়ে আসবো। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এএএইচ/জেএইচ

স্কুলে ভর্তিতে নামমাত্র পরীক্ষা হবে, কেউ সন্তানকে কোচিংয়ে দেবেন না

আগামী ২০২৮ শিক্ষাবর্ষ থেকে সরকারি-বেসরকারি স্কুলে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তারা সন্তানদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকেই কোচিংয়ে পাঠাচ্ছেন।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ ভর্তি পরীক্ষাটা হবে একটি নামমাত্র পরীক্ষা। এর জন্য কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ক্যাচমেন্ট এরিয়া এবং নামমাত্র পরীক্ষার সমন্বয়ে সবাইকে ভর্তির আওতায় নিয়ে আসবো।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

এএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow