স্কুলে হামলার জন্য ইরানকেই দায়ী করছেন ট্রাম্প

ইরানে মেয়েদের একটি স্কুলে হামলার জন্য তেহরানকেই দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে ইরানে মেয়েদের স্কুলে হামলার জন্য তেহরানই দায়ী। খবর বিবিসির। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, স্কুলে হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত শনিবার দক্ষিণ ইরানের একটি মেয়েদের স্কুলে হামলা সম্পর্কে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘাঁটির কাছে স্কুলে হামলার জন্য আমেরিকা দায়ী কি না। তিনি এর উত্তরে বলেন, না, আমার মতে, আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে, এটি ইরান করেছে। এক সাংবাদিক তখন প্রতিরক্ষামন্ত্রী পিট হেসগেথকে জিজ্ঞাসা করেন যে, এটি সত্য কিনা। তিনি উত্তর দেন, আমরা তদন্ত করছি, তবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে এমন একমাত্র পক্ষ হলো ইরান। ট্রাম্প বলেন, আমরা মনে করি এটি ইরান করেছে...তারা তাদের অস্ত্রশস্ত্র দিয়ে খুবই ভুল করেছে। যেমন আপনি জানেন, তারা এ ধরনের ভুল করে। এটি ইরানই করেছে। গত সপ্তাহে পর

স্কুলে হামলার জন্য ইরানকেই দায়ী করছেন ট্রাম্প

ইরানে মেয়েদের একটি স্কুলে হামলার জন্য তেহরানকেই দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে ইরানে মেয়েদের স্কুলে হামলার জন্য তেহরানই দায়ী। খবর বিবিসির।

ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, স্কুলে হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত শনিবার দক্ষিণ ইরানের একটি মেয়েদের স্কুলে হামলা সম্পর্কে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘাঁটির কাছে স্কুলে হামলার জন্য আমেরিকা দায়ী কি না।

তিনি এর উত্তরে বলেন, না, আমার মতে, আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে, এটি ইরান করেছে। এক সাংবাদিক তখন প্রতিরক্ষামন্ত্রী পিট হেসগেথকে জিজ্ঞাসা করেন যে, এটি সত্য কিনা। তিনি উত্তর দেন, আমরা তদন্ত করছি, তবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে এমন একমাত্র পক্ষ হলো ইরান।

ট্রাম্প বলেন, আমরা মনে করি এটি ইরান করেছে...তারা তাদের অস্ত্রশস্ত্র দিয়ে খুবই ভুল করেছে। যেমন আপনি জানেন, তারা এ ধরনের ভুল করে। এটি ইরানই করেছে।

গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলকে লক্ষ্যবস্তু করবে না। তিনি বলেন, মার্কিন বাহিনীর ‌‘বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কোনো প্ররোচনা নেই’।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা এবং নেতৃত্বকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর সময় মিনাব শহরের একটি স্কুল হামলার শিকার হয়।

ইরানি কর্মকর্তারা এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। কিন্তু ইসরায়েল জানিয়েছে যে, তারা ঘটনাটি তদন্ত করছে।

বিবিসি ভেরিফাইয়ের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে একাধিক হামলা এবং পোড়া দাগ প্রকাশিত হয়েছে, যা স্কুলটিতে একাধিকবার আঘাত হানার ইঙ্গিত দিচ্ছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow