স্কুলের টিউবওয়েলে বিষ ঢেলে শিক্ষক-শিক্ষার্থীদের হত্যার চেষ্টা

স্কুলের টিউবওয়েলের মধ্যে বিষ ঢেলে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ফলে ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব মোহনকাঠী প্রাথমিক বিদ্যালয়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই স্কুলের গভীর নলকূপের (টিউবওয়েল) মধ্যে অজ্ঞাতনামা দুর্বত্তরা বিষ ঢেলে রাখে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই টিউবওয়েল থেকে পানি আনতে গেলে পানির কালার (রং) দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বিষয়টি ছড়িয়ে পরলে পানির গন্ধ থেকে স্থানীয়রা নিশ্চিত হন টিউবওয়েলের মধ্যে বিষ ঢেলে রাখা হয়েছে। খবর পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে টিউবওয়েলের মধ্যে বিষ ঢেলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং উৎকণ্ঠার বিষয়। একইসাথে এটি একটি ন্যাক্কারজনক এবং ক্ষমার অযোগ্য অপরাধ। যদি সঠিক সময়ে ঘটনা উদঘাটন না হতো তাহলে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ বিপর্যয়ের হুমকি হতে পারতো। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বণি

স্কুলের টিউবওয়েলে বিষ ঢেলে শিক্ষক-শিক্ষার্থীদের হত্যার চেষ্টা

স্কুলের টিউবওয়েলের মধ্যে বিষ ঢেলে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ফলে ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব মোহনকাঠী প্রাথমিক বিদ্যালয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই স্কুলের গভীর নলকূপের (টিউবওয়েল) মধ্যে অজ্ঞাতনামা দুর্বত্তরা বিষ ঢেলে রাখে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই টিউবওয়েল থেকে পানি আনতে গেলে পানির কালার (রং) দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বিষয়টি ছড়িয়ে পরলে পানির গন্ধ থেকে স্থানীয়রা নিশ্চিত হন টিউবওয়েলের মধ্যে বিষ ঢেলে রাখা হয়েছে।

খবর পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে টিউবওয়েলের মধ্যে বিষ ঢেলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং উৎকণ্ঠার বিষয়।

একইসাথে এটি একটি ন্যাক্কারজনক এবং ক্ষমার অযোগ্য অপরাধ। যদি সঠিক সময়ে ঘটনা উদঘাটন না হতো তাহলে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ বিপর্যয়ের হুমকি হতে পারতো।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক জানিয়েছেন, ন্যাক্কারজনক ঘটনাটি শুনে আমি নিজেই হতবাক হয়ে গেছি। ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow