স্টেশনে গরুর পা ভাঙতেই ভেঙে গেল মনির শেখের স্বপ্ন
ঈদুল আজহাকে ঘিরে একটি গরুতেই বেঁচে ছিল মনির শেখের সব স্বপ্ন। বছরের পর বছর কষ্ট করে লালন-পালন করা সেই গরু ঢাকায় নিয়ে ভালো দামে বিক্রি করে ভাঙাচোরা ঘরটি মেরামত করার আশা ছিল তার। কিন্তু ইসলামপুর স্টেশনে গাড়ি থেকে গরুটি নামানোর সময় পা ভেঙে যায়। এতে দরিদ্র এই কৃষকের সব স্বপ্ন ম্লান হয়ে গেছে। শুক্রবার (২২ মে) বিকেলে জামালপুরের ইসলামপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ক্যাটল স্পেশাল ট্রেনে করে গরুটি ঢাকায় নিয়ে বিক্রি করার ইচ্ছা ছিল মনির শেখের। ইঞ্জিনচালিত নছিমনে করে গরুটি ইসলামপুর স্টেশনে নিয়ে আসেন মনির শেখ। স্টেশনে তখন কোরবানির পশু নিয়ে ছিল ব্যাপক ব্যস্ততা। একের পর এক গরু ট্রেনে তোলা হচ্ছিল ঢাকায় পাঠানোর জন্য। সেই ব্যস্ততার মধ্যেই ঘটে যায় হৃদয়বিদারক এ ঘটনা। গরুটি গাড়ি থেকে নামানোর সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। মুহূর্তেই ভেঙে যায় একটি পা। চারপাশে হৈচৈ পড়ে গেলেও নিশ্চুপ হয়ে যান মনির শেখ। কিছুক্ষণ পর গরুর পাশে বসেই কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে একজন প্রাণিসম্পদ চিকিৎসক এসে গরুটির প্রাথমিক চিকিৎসা দেন। তবে আহত গরুটি আর ঢাকায় পাঠানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সেটিকে আবার বাড়িতে ফির
ঈদুল আজহাকে ঘিরে একটি গরুতেই বেঁচে ছিল মনির শেখের সব স্বপ্ন। বছরের পর বছর কষ্ট করে লালন-পালন করা সেই গরু ঢাকায় নিয়ে ভালো দামে বিক্রি করে ভাঙাচোরা ঘরটি মেরামত করার আশা ছিল তার। কিন্তু ইসলামপুর স্টেশনে গাড়ি থেকে গরুটি নামানোর সময় পা ভেঙে যায়। এতে দরিদ্র এই কৃষকের সব স্বপ্ন ম্লান হয়ে গেছে।
শুক্রবার (২২ মে) বিকেলে জামালপুরের ইসলামপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ক্যাটল স্পেশাল ট্রেনে করে গরুটি ঢাকায় নিয়ে বিক্রি করার ইচ্ছা ছিল মনির শেখের।
ইঞ্জিনচালিত নছিমনে করে গরুটি ইসলামপুর স্টেশনে নিয়ে আসেন মনির শেখ। স্টেশনে তখন কোরবানির পশু নিয়ে ছিল ব্যাপক ব্যস্ততা। একের পর এক গরু ট্রেনে তোলা হচ্ছিল ঢাকায় পাঠানোর জন্য। সেই ব্যস্ততার মধ্যেই ঘটে যায় হৃদয়বিদারক এ ঘটনা।
গরুটি গাড়ি থেকে নামানোর সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। মুহূর্তেই ভেঙে যায় একটি পা। চারপাশে হৈচৈ পড়ে গেলেও নিশ্চুপ হয়ে যান মনির শেখ। কিছুক্ষণ পর গরুর পাশে বসেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে একজন প্রাণিসম্পদ চিকিৎসক এসে গরুটির প্রাথমিক চিকিৎসা দেন। তবে আহত গরুটি আর ঢাকায় পাঠানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সেটিকে আবার বাড়িতে ফিরিয়ে নিতে হয়।
স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, ‘ঈদকে কেন্দ্র করে অনেক ক্ষুদ্র কৃষক ও খামারি ধারদেনা করে গরু পালন করেন। তাদের কাছে একটি গরু শুধু পশু নয়, বরং পরিবারের স্বপ্ন, বেঁচে থাকার লড়াই আর ভবিষ্যতের আশা।’
কান্নাজড়িত কণ্ঠে মনির শেখ বলেন, ‘আমি গরিব মানুষ। অনেক কষ্ট কইরা গরুটা পালছি। ভাবছিলাম ঢাকায় নিয়া ভালো দামে বিক্রি করমু। ওই টাকায় ভাঙা ঘরটা ঠিক করমু। কিন্তু নামানোর সময় গরুর পা ভাইঙ্গা গেল। এখন আমি কী করমু?’
হৃদয় আহম্মেদ/এসআর/এএসএম
What's Your Reaction?