স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় মো. আশিকুল ইসলাম অনিক নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আশিকুল ইসলাম অনিক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে মো. আশিকুল ইসলাম অনিকসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ)/৩০ ধারায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে। আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মামলা রুজু করে। পরে তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি অনিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, আদালতের নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় মো. আশিকুল ইসলাম অনিক নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আশিকুল ইসলাম অনিক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে মো. আশিকুল ইসলাম অনিকসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ)/৩০ ধারায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে। আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মামলা রুজু করে। পরে তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি অনিককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, আদালতের নির্দেশে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলার প্রধান আসামি মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?