স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন।  বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার জাগো নিউজকে রায়ের বিয়ষটি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজাদ চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানাা যায়, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে মোহাম্মদ আজাদের স্ত্রী তিন সন্তানের জননী তানিয়া বেগমকে হাতে-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দিয়ে হত্যা করা হয়। পরে নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেন।  মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৫ সালের ১৫ নভেম্বর আসামি আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত আসামি আজাদকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।    জাহিদ পাটোয়ারী/এএইচ 

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন। 

বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার জাগো নিউজকে রায়ের বিয়ষটি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজাদ চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানাা যায়, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে মোহাম্মদ আজাদের স্ত্রী তিন সন্তানের জননী তানিয়া বেগমকে হাতে-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দিয়ে হত্যা করা হয়। পরে নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৫ সালের ১৫ নভেম্বর আসামি আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত আসামি আজাদকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।  

 জাহিদ পাটোয়ারী/এএইচ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow