স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

ভারতের পাঞ্জাবের তারন তারান (Tarn Taran) জেলায় অভিমানী স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের দেওয়া আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। নৃশংস এই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর দগ্ধ হওয়া আরও এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হৃদয়বিদারক এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন লাভপ্রীত সিং (স্বামী) ও গুরজিৎ কৌর। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৩ জুন লাভপ্রীত সিং তার শ্বশুরবাড়িতে যান। একটি পারিবারিক অমিল বা মতবিরোধের জেরে তার স্ত্রী সন্দীপ কৌর বাপের বাড়িতে চলে এসেছিলেন। লাভপ্রীত মূলত তার স্ত্রীর অভিমান ভাঙিয়ে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য বোঝাতে সেখানে গিয়েছিলেন। কিন্তু সেই সফরের একপর্যায়ে লাভপ্রীতের শ্যালক সাজান সিং হঠাৎ তার ওপর একটি দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। ওই সময় সাজান সিংয়ের ভাবি গুরজিৎ কৌর লাভপ্রীতকে জ্বলন্ত আগুনের হাত থেকে বাঁচাতে দ্রুত ছুটে আসেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও এই ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভুক্তভোগীই মারা যান। এই ঘটনায় অভিযুক্ত সাজান সিং নিজেও কিছুটা দগ্ধ হয়েছেন ও তাকে চিকিৎসার জন্য হাসপাত

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

ভারতের পাঞ্জাবের তারন তারান (Tarn Taran) জেলায় অভিমানী স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের দেওয়া আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। নৃশংস এই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর দগ্ধ হওয়া আরও এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হৃদয়বিদারক এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন লাভপ্রীত সিং (স্বামী) ও গুরজিৎ কৌর।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৩ জুন লাভপ্রীত সিং তার শ্বশুরবাড়িতে যান। একটি পারিবারিক অমিল বা মতবিরোধের জেরে তার স্ত্রী সন্দীপ কৌর বাপের বাড়িতে চলে এসেছিলেন। লাভপ্রীত মূলত তার স্ত্রীর অভিমান ভাঙিয়ে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য বোঝাতে সেখানে গিয়েছিলেন।

কিন্তু সেই সফরের একপর্যায়ে লাভপ্রীতের শ্যালক সাজান সিং হঠাৎ তার ওপর একটি দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। ওই সময় সাজান সিংয়ের ভাবি গুরজিৎ কৌর লাভপ্রীতকে জ্বলন্ত আগুনের হাত থেকে বাঁচাতে দ্রুত ছুটে আসেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও এই ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভুক্তভোগীই মারা যান।
এই ঘটনায় অভিযুক্ত সাজান সিং নিজেও কিছুটা দগ্ধ হয়েছেন ও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরই মধ্যে এই নির্মম ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি আচমকা অন্য এক ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন, যার পর ভুক্তভোগী ব্যক্তিটি আগুন নেভানোর চেষ্টায় দৌড়াচ্ছেন।

ফুটেজে গুরজিৎ কৌর নামের ওই নারীকেও আগুনে দগ্ধ হতে দেখা যায়। এর কয়েক সেকেন্ড পর, ওই নারীর পেছনে দাঁড়িয়ে থাকা তৃতীয় এক ব্যক্তিকে তাঁকে সাহায্য করার চেষ্টা করতে দেখা যায়। ভিডিও ফুটেজে আরও দেখা যায় যে, আগুন অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং লাভপ্রীত ও গুরজিৎ দুজনেই আগুনে পুরোপুরি পুড়তে থাকা অবস্থায় আতঙ্কে দৌড়াদৌড়ি করছেন।

নৃশংস এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পুলিশ অভিযুক্ত সাজান সিংয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow