স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলায় ফাঁস নিলেন রিকশাচালক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ভাঙ্গা প্রেস এলাকার একটি বাসায় মো. রওশন আলী (১৯) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত পেশায় একজন রিকশাচালক ছিলেন। শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রওশনের দুলাভাই হামিদুল জানান, আমার শ্যালক পেশায় একজন রিকশাচালক। গতরাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি আরও জানান, নিহত রওশন গাইবান্ধা সদরের দুর্গাপুর গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহত এক ছেলের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এএমএ/এএসএম

স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলায় ফাঁস নিলেন রিকশাচালক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ভাঙ্গা প্রেস এলাকার একটি বাসায় মো. রওশন আলী (১৯) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত পেশায় একজন রিকশাচালক ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রওশনের দুলাভাই হামিদুল জানান, আমার শ্যালক পেশায় একজন রিকশাচালক। গতরাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, নিহত রওশন গাইবান্ধা সদরের দুর্গাপুর গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহত এক ছেলের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এএমএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow