স্থবির অর্থনীতি সচল করার বাজেট, অধিবেশন শুরু রোববার
পরিবর্তিত প্রেক্ষাপট, দেশের ভঙ্গুর দশা থেকে উত্তরণ এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল করতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা ফিরিয়ে আনতে চায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সীমিত সম্পদের মধ্যে জনগণের প্রত্যাশা পূরণ করা। এমন লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে একটি বিশেষ কৌশলগত রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে সরকার।
বাজেটে শুধু ঘাটতি পূরণের প্রথাগত হিসাব-নিকাশ নয়, বরং সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া বিনিয়োগে গতি ফেরানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর। খাদের কিনারে পৌঁছানো অর্থনীতিকে টেনে তুলতে এই বাজেটকে একটি বড় চালিকাশক্তি হিসেবে দেখছে সরকার।
এই লক্ষ্যে সামনে রেখে রোববার (৭ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন বসতে যাচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। এর আগে ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতির এই আদেশ জারির পর সংসদ