স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার (২৬ জুলাই) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ঢাকায় আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। তা না হলে বুঝতে হবে সরকার জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। সেলিম উদ্দিন বলেন, দেশে মানুষের আস্থা কমে গেছে এবং সত্য কথা বলার স্বাধীনতা সংকুচিত হয়েছে। সাধারণ মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না। তিনি অভিযোগ করেন, কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে প্রত্যাশিত উন্নতি হয়নি। এখনও কাঙ্ক্ষিত সমাজব্যবস্থা গড়ে ওঠেনি। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এর বাস্তবায়নেও দৃশ্যমান অগ্রগতি নেই। ক্ষমতাসীনদের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। তার দাবি, বিএনপি অতীতে সংবিধান পরিবর্তনের কথা বললেও এখন সেই সংবিধানকেই আঁকড়ে ধরেছে। অথচ জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা বিএনপিই পেয়েছে। জনগণের রায়ই
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার (২৬ জুলাই) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ঢাকায় আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। তা না হলে বুঝতে হবে সরকার জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পাচ্ছে।
সেলিম উদ্দিন বলেন, দেশে মানুষের আস্থা কমে গেছে এবং সত্য কথা বলার স্বাধীনতা সংকুচিত হয়েছে। সাধারণ মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না। তিনি অভিযোগ করেন, কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে প্রত্যাশিত উন্নতি হয়নি। এখনও কাঙ্ক্ষিত সমাজব্যবস্থা গড়ে ওঠেনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এর বাস্তবায়নেও দৃশ্যমান অগ্রগতি নেই। ক্ষমতাসীনদের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। তার দাবি, বিএনপি অতীতে সংবিধান পরিবর্তনের কথা বললেও এখন সেই সংবিধানকেই আঁকড়ে ধরেছে। অথচ জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা বিএনপিই পেয়েছে। জনগণের রায়ই চূড়ান্ত—এর ঊর্ধ্বে কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে বিএনপিকে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন সেলিম উদ্দিন।
রাজধানীর নাগরিক সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা শহর চাঁদাবাজি ও টেন্ডারবাজির নগরীতে পরিণত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনার অভাবে শহরটি ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা নগর ব্যবস্থাপনার দুর্বলতার প্রমাণ।
জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সেলিম উদ্দিন বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা মাঠে নেমে আন্দোলন করবেন। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন এবং দালালচক্র নির্মূলেরও দাবি জানান তিনি।
সভায় ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাতসহ অন্য নেতারা।
What's Your Reaction?