স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাস হয়ে আইনে পরিণত হওয়ার পরই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন দায়িত্বে ব্যস্ত থাকায় অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এই পরিস্থিতি বিবেচনায় দলীয় ভিত্তিতে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদেরও সরকারি জবাবদিহিতার আওতায় রাখা হবে। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার অধ্যাদেশটি বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে। সংসদ সদস্যরা এটি সর্বসম্মতভাবে মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছেন। খুব শিগগিরই এটি সংসদে উত্থাপন করে আইনে রূপ দেওয়া হবে। সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্র

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাস হয়ে আইনে পরিণত হওয়ার পরই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন দায়িত্বে ব্যস্ত থাকায় অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এই পরিস্থিতি বিবেচনায় দলীয় ভিত্তিতে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদেরও সরকারি জবাবদিহিতার আওতায় রাখা হবে।

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার অধ্যাদেশটি বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে। সংসদ সদস্যরা এটি সর্বসম্মতভাবে মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছেন। খুব শিগগিরই এটি সংসদে উত্থাপন করে আইনে রূপ দেওয়া হবে।

সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসক এজাজ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন এবং জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow