স্পটিফাইতে নতুন ফিচার, প্রিয় গানে স্মৃতিময় নোট লিখে রাখতে পারবেন

গান শুধু শোনার জন্যই নয়, অনেক সময় তা জড়িয়ে থাকে ব্যক্তিগত স্মৃতি, অনুভূতি কিংবা বিশেষ কোনো মুহূর্তের সঙ্গে। সেই অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত করে তুলতে নতুন একটি ফিচার চালু করেছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। ‘ইউজার নোটস’ নামে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজেদের তৈরি প্লেলিস্টের প্রতিটি গানের সঙ্গে ছোট্ট নোট বা মন্তব্য যোগ করতে পারবেন। ধরুন, কোনো গান প্রথম শুনেছিলেন বন্ধুদের সঙ্গে ভ্রমণে, কিংবা বিশেষ কোনো মানুষ আপনাকে গানটি শুনতে বলেছিলেন। এখন সেই স্মৃতিগুলো সরাসরি গানের পাশেই লিখে সংরক্ষণ করা যাবে। ফলে প্লেলিস্ট শুধু গানের তালিকা নয়, ব্যক্তিগত স্মৃতির একটি ডিজিটাল ডায়েরিতেও পরিণত হবে। এই নোট ব্যবহার করে গানের সঙ্গে অনুভূতি, কোনো ঘটনার স্মৃতি বা বিশেষ বার্তা লিখে রাখা সম্ভব। আবার অন্য কারও সঙ্গে প্লেলিস্ট শেয়ার করলে সেটি অনেকটা পুরোনো দিনের মিক্সড টেপ বা মিক্স সিডির মতো ব্যক্তিগত স্পর্শও যোগ করবে। আরও পড়ুন স্ক্রিন ব্যবহার বাড়ছে শিশুদের, দেখা দিচ্ছে ‘ভার্চুয়াল অটিজম’ স্পটিফাই জানিয়েছে, পেইড ও ফ্রি উভয় ধরনের অ্যাকাউন্ট ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে

স্পটিফাইতে নতুন ফিচার, প্রিয় গানে স্মৃতিময় নোট লিখে রাখতে পারবেন

গান শুধু শোনার জন্যই নয়, অনেক সময় তা জড়িয়ে থাকে ব্যক্তিগত স্মৃতি, অনুভূতি কিংবা বিশেষ কোনো মুহূর্তের সঙ্গে। সেই অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত করে তুলতে নতুন একটি ফিচার চালু করেছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। ‘ইউজার নোটস’ নামে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজেদের তৈরি প্লেলিস্টের প্রতিটি গানের সঙ্গে ছোট্ট নোট বা মন্তব্য যোগ করতে পারবেন।

ধরুন, কোনো গান প্রথম শুনেছিলেন বন্ধুদের সঙ্গে ভ্রমণে, কিংবা বিশেষ কোনো মানুষ আপনাকে গানটি শুনতে বলেছিলেন। এখন সেই স্মৃতিগুলো সরাসরি গানের পাশেই লিখে সংরক্ষণ করা যাবে। ফলে প্লেলিস্ট শুধু গানের তালিকা নয়, ব্যক্তিগত স্মৃতির একটি ডিজিটাল ডায়েরিতেও পরিণত হবে।

এই নোট ব্যবহার করে গানের সঙ্গে অনুভূতি, কোনো ঘটনার স্মৃতি বা বিশেষ বার্তা লিখে রাখা সম্ভব। আবার অন্য কারও সঙ্গে প্লেলিস্ট শেয়ার করলে সেটি অনেকটা পুরোনো দিনের মিক্সড টেপ বা মিক্স সিডির মতো ব্যক্তিগত স্পর্শও যোগ করবে।

স্পটিফাই জানিয়েছে, পেইড ও ফ্রি উভয় ধরনের অ্যাকাউন্ট ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এটি ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে। শুরুতে সীমিত কয়েকটি অঞ্চলে ফিচারটি চালু করা হয়েছে, পরে ধীরে ধীরে আরও দেশে সম্প্রসারণ করা হবে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি। যদি আপনার প্লেলিস্ট অন্যদের দেখার জন্য উন্মুক্ত থাকে, তাহলে গানের সঙ্গে যুক্ত করা নোটও তারা দেখতে পারবেন। তাই ব্যক্তিগত তথ্য বা সংবেদনশীল কোনো মন্তব্য লেখার আগে বিষয়টি বিবেচনা করা উচিত।

নোট যোগ করার প্রক্রিয়াটিও বেশ সহজ। যে গানে মন্তব্য লিখতে চান, সেটি নির্বাচন করে তিন ডট (⋮) মেনুতে ট্যাপ করুন। এরপর অ্যাড নোট অপশন নির্বাচন করলেই নিজের ইচ্ছামতো লেখা যোগ করা যাবে।

স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এতদিন মূলত অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীর জন্য গান বেছে দেওয়ার দিকেই গুরুত্ব দিয়েছে। নতুন ‘ইউজার নোটস’ ফিচারের মাধ্যমে স্পটিফাই এবার সেই অভিজ্ঞতায় ব্যক্তিগত অনুভূতির নতুন মাত্রা যোগ করল। ফলে একটি প্লেলিস্ট এখন শুধু পছন্দের গানের সংগ্রহই নয়, জীবনের নানা স্মৃতি ও অনুভূতিরও ডিজিটাল সংরক্ষণাগার হয়ে উঠতে পারে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow