স্পিকারের নেতৃত্বে দোহা যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সংহতি ও সমবেদনা জানাতে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিদল। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা হবেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে কাতারের বর্তমান আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানাতে যাচ্ছেন স্পিকার ও বাংলাদেশের প্রতিনিধিদল। এদিকে কাতারের সাবেক আমিরের বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ শোক পালিত হবে। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকারমন্ত্রী আজ সোমবার গুলশানে কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। শোকবার্তায় মন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সংহতি ও সমবেদনা জানাতে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিদল। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা হবেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে কাতারের বর্তমান আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানাতে যাচ্ছেন স্পিকার ও বাংলাদেশের প্রতিনিধিদল।
এদিকে কাতারের সাবেক আমিরের বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ শোক পালিত হবে।
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকারমন্ত্রী আজ সোমবার গুলশানে কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। শোকবার্তায় মন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল রোববার মারা যান। শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। জ্বালানিসমৃদ্ধ দেশটির চোখধাঁধানো উন্নয়নের একজন গুরুত্বপূর্ণ কারিগর তিনি। তাকে আধুনিক কাতারের স্থপতি ধরা হয়। তিনি কাতারের বর্তমান আমিরের বাবা।
What's Your Reaction?